IPL 2025: কেকেআর দলেই ফিরছেন! টিম ইন্ডিয়া থেকে চাকরি হারানো নায়ারকে নিয়ে জল্পনা তুঙ্গে

আট মাসের মধ্যেই জাতীয় দল থেকে চাকরি হারিয়েছেন অভিষেক নায়ার। গৌতম গম্ভীর কোচ হবার পরই অভিষেক নায়ারকের ভারতীয় দলে তাঁর ডেপুটি হিসেবে বেছে নেন। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে পরাজয়, এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকর ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্সের পরই ভারতীয় দলের একাধিক কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল।

অবশেষে বৃহস্পতিবারই জানা গিয়েছে, অভিষেক নায়ারেকে ভারতীয় দলের সহকারী কোচের পর থেকে ছাটাই করা হচ্ছে। , ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আইপিএলের পরই ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। সেই সফরে ভারতীয় দলের বেশ কয়েকজন কোচিং স্টাফকে আর দেখা যাবে না, এর মধ্যে রয়েছেন অভিষেক নায়ারও।

Abhishek Nayar

এখন প্রশ্ন উঠছে জাতীয় দল থেকে ছাঁটাই হবার পর কেকেআরেই ফিরবেন অভিষেক নায়ার। যদিও এখনও সরকারিভাবে বোর্ডের পক্ষ থেকে অভিষেক নায়ার বা অন্য সাপোর্ট স্টাফদের ছাঁটাই করার কথা ঘোষণা করা হয়নি। কিন্তু এটা নিশ্চিত যে অভিষেক নায়ার, টি দিলীপ এবং সোহম দেসাই আর ভারতীয় দলের কোচিং স্টাফের পদে থাকবেন না।

এই পরিস্থিতিতে বাকি দুইজনের থেকে সবথেকে বেশি চর্চা হচ্ছে অভিষেককে নিয়ে, কারণ গতবার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক। এই পরিস্থিতিতে আগামী দিনে কেকেআর দলে ফের অভিষেক নায়ারকে ফিরতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ কেকেআর দলের মুম্বইয়ের অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন অভিষেক।

এমনকি গত মরশুমে সহকারি কোচেরও ভূমিকা পালন করেছিলেন। তবে চলতি মরশুমে কি অভিষেক নায়ারকে আর দেখা যাবে কেকেআরের কোন পদে, কারণ ইতিমধ্যেই আইপিএলের প্রায় অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এমন কি গতবার তিনি পদে ছিলেন সেই সহকারী কোচের পদে এসেছেন ওটিস গিবসন। আপাতত ফিল্ডিং কোচ ছাড়া আর কোন পদ ফাঁকা নেই কেকেআর দলে।

এরই মধ্যে কেকেআর দলের ক্রিকেটার বরুণ চক্রবর্তী জল্পনাকে আর উস্কে দিয়েছেন। তিনি অভিষেক নাায়ারের সঙ্গে ট্রেনিং করার ছবি পোস্ট করেছিলেন তাতে ইমোজিও দিয়েছেন অভিষেক। ফলে কেকেআর সমর্থকদের মধ্যেও জল্পনা তৈরি হয়েছে অভিষেকের প্রত্যাবর্তন নিয়ে।

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় থেকেই ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন সীতাংশু কোটাক। এরপরই বোঝা গিয়েছিল অভিষেকের ভবিষ্যৎ অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই সেটা স্পষ্ট হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+