Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: রিয়ান পরাগের জন্যও মাঠে ঢুকে পড়লেন ভক্ত, সাজানো ঘটনা! সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ

কলকাতার পর গুয়াহাটি। আইপিএলে ম্যাচ চলাকালীন নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মাঠে ঢুকে পড়লেন আরও এক ভক্ত। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দল মুখোমুখি হয়েছিল কেকেআরের। এই ম্যাচেও হারের মুখ দেখতে হয় রাজস্থান রয়্যালস দলকে। সঞ্জু স্যামসন পুরো ফিট না হওয়ায় রাজস্থান দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। খেলা চলাকালীন মাঠে তাঁর কাছে চলে এলেন এক ভক্ত।

গুয়াহাটিতে কেকেআর বিরুদ্ধে ম্যাচের সময় রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগের পা ছুঁলেন এক ফ্যান। দ্বিতীয় ইনিংসে যখন রাজস্থান দল বোলিং করছিল সেই সময় এক দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেন এবং পৌঁছে যান অসমের ভূমিপুত্র রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগের কাছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।

Riyan Parag

গত শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ইডেনে মাঠের ভিতর ঢুকে পড়েন ঋতুপর্ণ পাখিরা। শুধু নিরাপত্তা বেষ্টনী অতিক্রমই করলেন না একইসঙ্গে মাঠে ঢুকে পড়ে কোহলিকে প্রণাম করেন জৌগ্রামের বাসিন্দা ঋতুপর্ণ। এমন ঘটনা ইডেনে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। একটি ভিডিও সমাজা মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে নিরাপত্তা লঙ্ঘন করে পুলিশের পাশ দিয়েই মাঠে ঢুকে গেলেন এবং কোহলি পর্যন্ত পৌঁছে গেলেন ঋতুপর্ণ।

অসমের আইকন ক্রিকেটার রিয়ান পরাগ। তিনি প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন। ফলে ঘরের মাঠে পরাগকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। তাঁর জন্য মাঠেও প্রবেশ করলেন এক ভক্ত। সেই ঘটনা নিয়ে অবশ্য সমাজ মাধ্যমের একাংশ হাসাহাসি করতে শুরু করেছে। অনেকের মতে গোটা ঘটনাটি সাজানো। । এক নেটিজেন বলেন, রিয়ান পরাগের জন্য এক ফ্যান মাঠে ঢুকে পড়লেন। এত খারাপ দিন চলে এল।

অন্য একজন আবার লিখেছেন, ক্রিকেটে এখনও পর্যন্ত কিছু অর্জন করেননি রিয়ান পরাগ। কিন্তু গুটিকয়েক তথাকথিত ফ্যান তাঁকে ইতিমধ্যে ভগবান বানিয়ে ফেলেছেন।এটি সাজানো ঘটনা। অন্য একজন লিখছেন , টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। যদিও রিয়ানকে সমর্থনও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, অসমের মতো একটা রাজ্য থেকে ভারতীয় দলে সুযোগ পাওয়া অত সহজ নয়। রিয়ান সেটা করে দেখিয়েছেন।

Take a Poll

যদিও রাজস্থান দলের শুরুটা ভালো হল না। সঞ্জু পুরো ম্যাচ খেলতে পারছেন না। পরাগও নেতৃত্বের চাপ নিতে ব্য়র্থ । ফলে প্রথম দুই ম্যাচ হেরে প্রবল চাপে রাজস্থান দল। তাদের পরের ম্য়াচ সিএসকে দলের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+