IPL 2024: রোহিতের সমর্থনে চাহালের অভিনব কীর্তি, হিটম্যানের পক্ষে গেল না গাভাসকরের ভোট
আইপিএল শুরুর কয়েক মাস আগেই মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা।। ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতা হিসাবে দেখা যাবে না হিটম্যানকে। একজন ক্রিকেটার হিসাবেই দলে থাকবেন। রোহিতকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়। আগুনে বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এবং রোহিতের সতীর্থ যজুবেন্দ্র চাহাল।
দুই জনের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেন রোহিত। বরাবরই কথা কম বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা সঠিক সময়েই তুলে ধরেন চাহাল। ব্যতিক্রম হল না রোহিতের অধিনায়কত্ব নিয়েও। রোহিতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থেকেই তাঁর সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন চাহাল। রোহিতের ক্যাপ্টেন্সিতে নিয়মিত জাতীয় দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। তার জন্য অবশ্য চাহালের কোনও ক্ষোভ নেই।

চাহাল সম্প্রতি টিম ইন্ডিয়ার ওডিআই দলে ফিরে এসেছেন। তবে তিনি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা প্রথম ওডিআইতে সুযোগ পাননি। তবে চাহালের সমাজমাধ্যমে এমন একটি ছবি দিয়েছেন যা দেখে অনেকেই মনে করেছিলেন, নতুন মরসুমে রাজস্থান রয়্যালসে যোগ দিতে চলেছেন রোহিত। টুইটারে দেওয়া সেই ছবিতে রোহিত শর্মার সঙ্গে তার বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছিল।
অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের কাছ থেকে ভোট পেলেন না রোহিত। সানি পরোক্ষভাবে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের অধিনায়ক বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
গাভাসকরের কথায়, 'কোনটা সঠিক, কোনটা ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না। তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হয়ত মুম্বই দলের কথা ভেবেই নেওয়া হয়েছে। গত দুই মরসুম ব্যাট হাতে রোহিতের ফর্ম খারাপ হয়েছিল। ঠিক মতো রানও পাচ্ছিলেন না। তার প্রভাব ওর নেতৃত্বেও পড়েছিল। আসলে গত কয়েক বছরে দেশের হয়ে অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে রোহিত ক্লান্ত হয়ে পড়েছিল। তার প্রভাব আইপিএলে পড়ছিল।’
New Twitter/X profile picture of Yuzvendra Chahal.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 18, 2023
- The bond between Yuzi and Rohit Sharma. pic.twitter.com/GFoT96GOVf
একইসঙ্গে সানি উল্লেখ করেছেন, গত ৩ মরসুমের মধ্যে দুই বার নবম ও দশম স্থানে শেষ করেছে মুম্বই দল। গত বার প্লে-অফে উঠলেও ফাইনাালে উঠতে ব্যর্থ হয় তারা। বেশি ক্রিকেট খেলায় রোহিতের জাদুটা কোথাও ফিকে হয়ে গিয়েছিল। তাই নতুন মুখ দরকার ছিল।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications