IPL 2024: বিরাটের আউট বিতর্কে মুখ খুলল সম্প্রচারকারী চ্যানেলও, কী বলছে ক্রিকেটের নিয়ম? জানুন বিস্তারিত

আইপিএলে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ নতুন নয়। ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তাতেও বিতর্ক মিটছে না। বিশেষ করে রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে বিরাটের আউট যেন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। বিরাট কি আউট ছিলেন না? আম্পায়ার কি তাঁকে ভুল আউট দিয়েছেন? ক্রিকেটের নিয়ম কী বলছে? এই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমত, এটা বুঝতে হবে যে কোমরের উপরে উচ্চতার নো-বল তখনই দেওয়া হয় যখন বল ব্যাটারের কাছে, পপিং ক্রিজে, কোমরের উচ্চতার উপরে পৌঁছায়। বিরাটের ক্ষেত্রে অবশ্য সেটা হয়নি।মূল্যায়নের পর, কোহলি তার ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকায় তৃতীয় আম্পায়ার হর্ষিত রানার ডেলিভারিটিকে ন্যায্য ডেলিভারি বলে মনে করেন। এমনকি বল ও ব্যাটের মধ্যে প্রভাবও শরীরে বেশ এগিয়ে ছিল।

Virat Kohli

বিরাট কোহলির কোমর খাড়া অবস্থান প্রযুক্তির দ্বারা ১.০৪ মিটার পরিমাপ করা হয়েছিল। কিন্তু, প্রযুক্তিগত মূল্যায়ন দেখায় যে কোহলি যদি ক্রিজের ভিতরে থাকতেন, বল তার কাছে ০.৯২ মিটার উচ্চতায় পৌঁছে যেত। তাই ডেলিভারিকে নো-বল বলা যাবে না।

আইসিসির নিয়মের ৪১.৭ ধারাতে 'বিপজ্জনক এবং অন্যায্য নন-পিচিং ডেলিভারির বোলিং নিয়ে বলা হয়েছে।বোলিং ' স্ট্রাইকারকে শারীরিক আঘাত দেওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখা হবে। পপিং ক্রিজে সোজা হয়ে দাঁড়ানো স্ট্রাইকারের কোমরের বেশি উচ্চতার বল অন্যায্য বলে বিবেচিত হবে, তাতে স্ট্রাইকারের শারীরিক আঘাত হওয়ার সম্ভাবনা থাকুক বা না থাকুক।

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকেও বিরাট কোহলির আউট নিয়ে মতামত প্রকাশ করা হয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেছে। এই পোস্টে বলা হয়েছে, বিরাট কোহলি আসলে আউটই ছিলেন। নিয়ম অনুসারে, কোনও ডেলিভারি তখনই 'নো-বল' ঘোষণা করা হবে, যখন সেটা স্টাম্পিং ক্রিজ অতিক্রম করার সময় কোমরের উপর থাকবে।


এই গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে বিরাট কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। অন্যদিকে স্টাম্পিং ক্রিজের কাছে ওই বলের উচ্চতা ছিল ০.৯২ মিটার। আর এভাবেই হর্ষিত রানার ওই বলে 'ফেয়ার ডেলিভারি'র তকমা দেয়।

কেকেআরের ম্যাচে ম্যাচে আউট হওয়ার পর বিরাটকে দেখা যায় আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে। কিছুতেই মানতে চাইছিলেন না যে, তিনি আউট। ডাগআউটে গিয়েও ক্ষুব্ধ বিরাটকে দেখা যায়, সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছেন।আউট হয়ে সাজঘরে ফেরার আগে মেজাজ হারিয়ে আম্পায়ারকে কিছু বলতেও দেখা যায় বিরাটকে। ড্রেসিংরুমে ঢোকার আগে মাটিতে আছড়ান ব্যাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+