IPL 2024: অকায় কতটা বদলে দিয়েছে বিরাটের জীবন? দ্বিতীয় সন্তান জন্মের অনুভূতি নিয়ে মুখ খুললেন কোহলি
জীবন প্রতিদিনই একটু একটু বদলে যায়। এক বছরে পরিবর্তন ঘটে আরও বেশি। ৩৬৫ দিনে মানুষের বয়স যেমন একটা বছর বাড়ে তেমনই দায়িত্ব কর্তব্য থেকে অনুভূতি সবকিছুই একটু একটু বদল ঘটে। গত আইপিএল থেকে চলতি আইপিএলের মধ্যে কেটে দিয়েছে একটা বছর। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই পাল্টে গিয়েছে বিরাট কোহলির জীবনও। সদস্য সংখ্যা বেড়েছে বিরুষ্কার পরিবারে।
বিরাট কোহলি, প্রথমবারের মতো প্রকাশ্যে, তার এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান, পুত্র অকায় (Akaay) বিষয়ে মুখ খুললেন। গত ১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার দ্বিতীয় সন্তান অকায় ভূমিষ্ঠ হয়েছে।কোহলি এই অভিজ্ঞতাকে "জীবন পরিবর্তনকারী মুহূর্ত" হিসাবে বর্ণনা করেছেন। অকায় তাঁদের জীবনকে গত এক বছরের মধ্যে কীভাবে পরিবর্তন করে দিয়েছেন সেই নিয়েই ক্যামেরার সামনে প্রথমবার মুখ খুলেছেন বিরাট।

'বিরুষ্কা' ছেলের নাম রেখেছেন 'অকায়'। সংস্কৃত ভাষায় যার অর্থ পরমাত্মা কিংবা ঈশ্বর। অনুষ্কা মা হয়েছেন ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় সন্তান জন্মের পাঁচ দিন পর ছেলে হওয়ার খবর প্রকাশ্যে আনেন বিরাট-অনুষ্কা। প্রথম থেকেই বিষয়টিকে গোপনীয়তায় মুড়ে রেখেছেন দু'জনে।
সূত্রের খবর, মাসখানেক ধরে লন্ডনে থাকছিলেন অনুষ্কা। ছেলের অকায়ের জন্মও লন্ডনের এক হাসপাতালে। মাসের শুরুতে বিরাটও লন্ডনেও উড়ে গিয়েছিলেন। বিদেশে চলে যাওয়ায় গোপনীয়তা বজায় রাখতে সুবিধা হয়েছে বিরাট-অনুষ্কার।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীর পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। সেই জল্পনা আরও উস্কে দেন বিরাটের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।
“Change is constant, change is good. It shapes our journey as it should!”
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 24, 2024
What has changed in the lives of Royal Challengers since the last IPL, on @bigbasket_com presents Bold Diaries. 📽️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/EndazKdOLK
বিরাট ও অনুষ্কা ২০ ফেব্রুয়ারি বিবৃতিতে জানিয়েছিলেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ল।
এরআগে ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তিন বছর পর তারকা দম্পতির পরিবারে আলো করে এল দ্বিতীয় সন্তান। ফলে ভামিকা এবার খেলার সঙ্গী পেয়ে গেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications