Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: বিরাট কোহলিকে পেয়ে চনমনে আরসিবি, রশ্মিকা ফুঁ দিতেই ভ্যানিশ 'ব্যাঙ্গালোর', মঙ্গলেই বড় চমক

IPL 2024: বিরাট কোহলি কবে আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে জল্পনা ছিলই। গতকালই দেশে ফিরেছেন কিং কোহলি। আজই জল্পনা দূরে সরিয়ে বিরাট নেমে পড়লেন আরসিবির প্র্যাকটিসে।

কাল বেঙ্গালুরুতে রয়েছে আরসিসি আনবক্স ইভেন্ট। তাতে বদলে যেতে চলেছে আরসিবির নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত মিলেছে।

IPL 2024

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পুত্রসন্তান অকায়ের জন্ম লন্ডনে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিরাট ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সন্তানের জন্মের পর গতকালই দেশে ফিরেছেন। আরসিবি দলে যোগ দিতেই পেলেই চমকপ্রদ অভ্যর্থনা।

বিরাটের অপেক্ষায় যেমন ছিলেন আরসিবির সতীর্থ, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা, তেমনই অপেক্ষায় ছিলেন ভক্তরা। দ্বিতীয়বার সন্তানের পিতা হওয়ার পর বিরাটের টি শার্টের পিছনে লেখা ছিল ড্যাড। টিম হোটেলে পৌঁছতেই নতুন মরশুমের কিট পৌঁছে দেওয়া হয় কোহলির কাছে।

আজই বেঙ্গালুরু পৌঁছে বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়লেন। তাঁকে দেখা গেল ফুরফুরে মেজাজেই। কিং কোহলিকে পেয়ে চনমনে আরসিবি শিবির। প্রথমে শরীরচর্চা, তারপর বেশ কিছুক্ষণ ফিল্ডিং প্র্যাকটিস সারেন। এরপর নেমে পড়েন নেট সেশনে।

২২ মার্চ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ধোনি বনাম বিরাট দ্বৈরথ দেখার জন্য চেন্নাইয়ে টিকিটের হাহাকার। রবিচন্দ্রন অশ্বিনের সন্তানরাও এই ম্যাচ দেখতে মুখিয়ে। অশ্বিনের টুইটেও টিকিটের হাহাকারের উল্লেখ রয়েছে।

তবে তার আগে বদলে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম। আজ ফের একটি টিজার সামনে এনেছে আরসিবি। যাতে দেখা যাচ্ছে, রশ্মিকা মান্ধানার এক ফুঁ-তেউ ভ্যানিশ হয়ে গেল ব্যাঙ্গালোর শব্দটি। এর আগেও এমন টিজার সামনে এনেছিল আরসিবি।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় থেকেই বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরে ব্যাঙ্গালোর শহরের নাম বদলে বেঙ্গালুরু হলেও আইপিএল বা ডব্লিউপিএলে দলের নাম বদলায়নি। সেই বদলেরই ঘোষণা হতে চলেছে কাল আরসিবি আনবক্স অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে প্রতি বছর জার্সি প্রকাশ হয়। থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারও চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি আনবক্স ইভেন্ট হবে। যা টিভিতে সম্প্রচারিত না হলেও আরসিবির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। কাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অনুষ্ঠান শুরুর কথা।

আরসিবি অ্যাপ ও ওয়েবসাইট থেকে এই ইভেন্টের টিকিট পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে ৮০০ থেকে ৪ হাজার টাকা। প্রতি লগ-ইনে ৬টি টিকিট কাটা যাচ্ছে। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ডিজে অ্যালান ওয়াকার, রঘু দীক্ষিত, নীতি মোহন, ব্রোধা ভি, জর্ডিন্ডিয়ান, বরফি, কাচেরি। থাকবেন কন্নড় চলচ্চিত্র জগতের তারকারাও।

ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন আরসিবির ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। WPL খেতাব জেতা স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি মহিলা দলকেও সংবর্ধিত করার পরিকল্পনা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+