IPL 2024, RCB vs PBKS: বিরাট কোহলি অনবদ্য, মহীপাল ও কার্তিকের ব্যাটে পাঞ্জাব বধ আরসিবির

IPL 2024, RCB vs PBKS: চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতে নিজেদের হোম ম্য়াচে ফাফ দু প্লেসির আরসিবি হারাল পাঞ্জাব কিংসকে।

বিরাট কোহলি টি২০ কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস উপহার দিলেন। ডেথ ওভারে ঝড় তুলে দারুণভাবে ম্য়াচ ফিনিশ করলেন দীনেশ কার্তিক ও মহীপাল লোমরর।

IPL 2024 RCB vs PBKS

জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবিকে কার্যত একার কাঁধেই এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। প্রথম ১৫ বলে তিনি ৩৩ রান করেন, যা তাঁর টি২০ কেরিয়ারে সর্বাধিক। স্যাম কারানের বলে কভার ড্রাইভ, কাগিসো রাবাডার বলে লফটেড ড্রাইভ, রাহুল চাহারের বলে ছক্কা। কোহলি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে।

৩১ বলে অর্ধশতরান পূর্ণ করার পরেও যেভাবে দায়িত্বশীল ইনিংস খেলছিলেন তাতে অষ্টম আইপিএলের শতরানের জন্য প্রহর গোনা চলছিল। ১৬তম ওভারের শেষ বলে হর্ষল প্যাটেলের বলে বড় শট নিয়ে গিয়ে হরপ্রীত ব্রারের হাতে যখন ক্যাচ দিলেন, চিন্নাস্বামীতে তখন পিন পড়ার শব্দ শুনলেও শোনা যাওয়ার মতো পরিস্থিতি।

বিরাট খেললেন ৪৯ বলে ৭৭ রানের ইনিংস, মেরেছেন ১১টি চার ও ২টি ছয়। আরসিবিকে লক্ষ্যে পৌঁছে দিলেন দীনেশ কার্তিক ও মহীপাল লোমরর। ২০তম ওভারের প্রথম বলে কার্তিকের ছক্কা দেখে ড্রেসিংরুমে আনন্দে নাচতেও দেখা যায় বিরাট কোহলিকে।

কার্তিক ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকলেন। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ইমপ্যাক্ট প্লেয়ার মহীপাল লোমরর ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক দু প্লেসি ও ক্যামেরন গ্রিন- দুজনেই ব্যক্তিগত ৩ রানে আউট হন। রজত পাটীদার ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ৩ ও অনুজ রাওয়াত করেন ১১।

কাগিসো রাবাডা ৪ ওভারে ২৩ ও হরপ্রীত ব্রার ৪ ওভারে ১৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। স্যাম কারান ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। হর্ষল প্যাটেল ৪ ওভার হাত ঘুরিয়ে কোহলিকে আউট করলেও ৪৫ রান দেন। অর্শদীপ সিং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ৩.২ ওভারে ৪০ রান দিয়ে কোনও উইকেট পাননি। রাহুল চাহার ১ ওভারে দেন ১৬।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। পাঞ্জাব কিংস তুলেছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬। শিখর ধাওয়ান সর্বাধিক ৪৫ রান করেন। জিতেশ শর্মা ২৭, প্রভসিমরণ সিং ২৫ রান করে আউট হন। শশাঙ্ক সিং ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে এবং যশ দয়াল ও আলজারি জোসেফ ১টি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+