IPL 2024:বিশ্বকাপের মধ্যেই চালু আইপিএলের ট্রান্সফার উইন্ডো, ভারতীয় লিগে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদির

বিশ্বকাপের মধ্যে আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের মধ্যেই সমান্তরালভাবেই আইপিএলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার থেকেই চালু হয়ে গেল ট্রান্সফার উইন্ডো। সরকারি ঘোষণা না হ‌লেওআইপিএল ২০২৪-র নিলামের আসর এবার বসবে দেশের বাইর। দুবাইতে ১৯ ডিসেম্বর হবে আইপিএএল ২০২৪-র নিলাম।

তবে এবার কিন্তু মেগা নিলাম হবে না। মিনি নিলাম হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বিসিসিআইয়ের আলোচনার স্তরে রয়েছে পরিবর্তন গু‌লি। গত বারের নিলামে বাজেট ছিল ৯৫ কোটি। এ বার তা বেড়ে হচ্ছে ১০০ কোটি। পাশাপাশি প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে কোনও ক্যাপ নেই। পাশাপাশি নিদিষ্ট সংখ্যাও তুলে দেওয়া হচ্ছে।

IPL 2024

আইপিএল আয়োজক গর্ভনিং বডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২৬ নভেম্বরের মধ্যে প্রতিটা ফ্রাঞ্চাইজিকে নিজেদের প্লেয়ারদের তালিকা তুলে দিতে হবে। আইপিএলে ক্রিকেটারদের ট্রেডিং হবে দুই দলের মধ্যে। একটি দল অন্যদলের ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখাবে অথবা একটি দল তাঁদের ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেবে।

দুই দলের মধ্যে দরকষাকষি হবে ফ্রি ক্রিকেটারদের নিয়ে। আইপিএল গর্ভনিং কাউন্সি‌লের অনুমোদন ছাড়া কোনও রকম ট্রেডিং হবে না। কোনও নির্দিষ্ট ক্রিকেটারকে নিতে একাধিক দল আগ্রহী থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিক্রেতা দলটিই।

আসন্ন মরসুমের আগেই প্রথম হাই-প্রোফাইল মিড-সিজন ট্রেডে লখনউ সুপার জায়ান্টস থেকে রোমারিও শেফার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন। গতবছর লখনউয়ের হয়ে আইপিএলে তিনি ৪ ম্যাচে ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, "লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সফল বাণিজ্যের পরে মুম্বই ইন্ডিয়ান্স ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে।'
এদিকে আইপিএলে বড় বিনিয়োগের প্রস্তাব দিলেন সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাতে একটা বড় অংশের শেয়ার থাকবে সৌদি আরবের।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, আইপিএল-এ ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,৬০০ কোটি টাকা। এমনকি আইপিএল-কে ৩ হাজার কোটি ডলারের হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের ইচ্ছাও প্রকাশ করেছেন সৌদির প্রিন্স। আইপিএল-কে ভারতের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রস্তাবও সৌদি আরবের কাছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এবিষয়ে সরকারিভাবে কিছউ জানানো হয়নি আইপিএল‌ গর্ভনিং কাউন্সিল বা বিসিসিআইয়ের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+