IPL 2024: দশ দলের নিলামের টেবিলে বসছেন কারা? কেকেআর দিতে পারে বিরাট চমক
বিশ্বকাপ পর্ব মিটতেই শুরু হয়ে গিয়েছে আইপিএলছ নিয়ে উন্মাদনা। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম। ১০ দলই নিজেদের শক্তিকে আরও বাড়িয়ে নিতে নিলাম থেকে সেরা ক্রিকেটারদের তুলে নেওয়ার অঙ্ক কষতে ব্যস্ত। কিন্তু শুধু নিলামে উঠা ক্রিকেটাররাই নন একইসঙ্গে নিলামের টেবিলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি প্রতিনিধিরাও থাকেন আর্কষণের কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার মেগা নিলামের টেবিলে থাকছেন কারা?
প্রথমেই আসা যাক ঘরের দল কেকেআরের কথায়। এবার মেন্টর হয়ে নাইট শিবিরে ফিরেছেন গম্ভীর। ফলে দলের সিইও ভেঙ্কি মাইশোরের সঙ্গে তিনি থাকবেন নিলামে। সঙ্গে থাকতে পারেন জুহি চাওলার কন্যা জাহৃবী। এরআগেও নিলামে অংশ নিয়েছেন জুহি কন্যা। জল্পনা আছে শাহরুখ এবং তাঁর সন্তানদের উপস্থিতি নিয়েও।

লখনউ দলের হয়ে প্রথম দুই মরসুম নিলামে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু এবার তিনি শিবির বদলে কেকেআরে যোগ দিয়েছেন। ফলে সঞ্জীব গোয়েঙ্কার দলের পক্ষ থেকে নিলামে মুখ হতে পারেন কোচ জাস্টিন লাঙ্গার।সঞ্জীব গোয়েঙ্কা নিজে নিলামে থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।
গত মরসুমের নিলামে লখনউ দলের টেবি লে দেখা গিয়েছিল জিম্বাবোয়ের প্রাক্তন তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে। কিন্তু এবার তিনি বিরাট শিবিরের সদস্য। ফলে আরসিবির পক্ষ থেকে নিলামে রণকৌশল সাজানোর দায়িত্ব থাকতে পারে অ্যান্ডি ফ্লাওয়ারের উপরই।
গুজরাত দলের নিলামে শেষ দুই বছর দেখা গিয়েছে আশিস নেহরাকে। তিনি সবসময় টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে দল গঠন করেন। এবারও তাঁর ভূমিকার ব্যতিক্রম হবে না। গুজরাত দলের নিলামের মুখ থাকবেন নেহরাই।
Eden Gardens: মাঠকর্মীর ছেলের আত্মহত্যা, সাত সকালেই ইডেন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
২০২২ সালে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দেওয়ার পর থেকে দুটি আইপিএলল নিলামেই অংশ নিয়েছেন কুমার সাঙ্গাকারা। মঙ্গলবারের নিলামে শিল্পা শেট্টির দলের নিলামের রণকৌশল সাজানোর দায়িত্ব থাকবে শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটারের উপরেই।সিএসকে দলের পক্ষ থেকে থাকতে পারেন সিইও কাশী বিশ্বনাথন, সঙ্গে কোচ স্টিফেন ফ্লেমিং।
নিলামে প্রতিবার মুম্বই ইন্ডিয়ান্সের টেবিলে দেখা যায় নীতা আম্বানিকে। এবার তাঁর ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। সঙ্গে দলের অন্যম সাপোর্ট স্টাফরাও থাকবেন।নিলামে গ্ল্যামারের আলো ছড়াতে পারেন প্রীতি জিন্টা। পঞ্জাব দলের কর্ণধারই নিলামে দলের অন্যতম মুখ। সাইরাইজার্স দলের পক্ষ থেকে থাকতে পারেন কাভ্য মারান,সঙ্গে দলের হেড কোচ সহ অন্য স্টাফরাও।












Click it and Unblock the Notifications