IPL 2024, MI vs RCB: ঈশান-সূর্যের তেজে ঝলসে গেল আরসিবি, আইপিএলে দ্বিতীয়বার ৫ শিকার বুমরাহর

IPL 2024, MI vs RCB: আইপিএলে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে সফল হলো টপ অর্ডার। উল্লেখযোগ্য অবদান রাখলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।

IPL 2024 MI vs RCB -

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতে এদিন ওঠে ১০১ রান। ৮.৫ ওভারে ১০১ রানের ওপেনিং জুটি ভাঙে ঈশান কিষাণ আউট হলে। সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩৪ বলে ৬৯। রোহিত শর্মা আউট হন ১১.২ ওভারে ১৩৯ রানের মাথায়।

তিনটি করে চার ও ছয় মেরে রোহিত করেন ২৪ বলে ৩৮। এরপর তিনে নেমে ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। তিনি পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৫২ রান করে যান। বাকি কাজটা সারেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মা।

১৫.৩ ওভারেই সাত উইকেটে জয় নিশ্চিত করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। আকাশ দীপের বলে ছয় মেরে ম্যাচ জেতান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনটি ছয়ের সাহায্যে ৬ বলে ২১ রান করে তিনি অপরাজিত থাকেন। ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা।

আকাশ দীপ এদিন ঈশান কিষাণকে আউট করলেও ৩.৩ ওভারে দেন ৫৫ রান। বিজয়কুমার ভিশাক ৩ ওভারে ৩২ ও উইল জ্যাকস ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন। রিস টপলি ৩ ওভারে ৩৪, মহম্মদ সিরাজ ৩ ওভারে ৩৭, গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

এর আগে, টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান হার্দিক। ২০ ওভারে আরসিবি তোলে ৮ উইকেটে ১৯৬। অধিনায়ক ফাফ দু প্লেসি সর্বাধিক ৪০ বলে ৬১ রান করেন, চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। ২৬ বলে ৫০ রান রজত পাটীদারের।

দীনেশ কার্তিক পাঁচটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ২৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। জসপ্রীত বুমরাহ ২০২২ সালে নভি মুম্বইয়ে কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। আজ তাঁর বোলিং ফিগার ৪-০-২১-৫। জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল ও শ্রেয়স গোপাল পান ১টি করে উইকেট।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার সাতে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচে তাদের এখন ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.০৭৩। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আরসিবি, নেট রান রেট মাইনাস (-) ১.১২৪। ফলে প্লে-অফের রাস্তাটা কঠিন হয়ে গেল বিরাট কোহলিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+