Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, SRH vs MI: ম্যাচ জুড়ে শুধুই রেকর্ড, হায়দরাবাদ-মুম্বই ম্যাচের মাইলস্টোনগুলি দেখে নিন এক নজরে

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রেকর্ডের বন্যা। বুধবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে আইপিএলের ইতিহাসে শুধু সর্বাধিক রানই করেনি সানরাইজার্স, একইসঙ্গে আরও একাধিক রেকর্ড সৃষ্টি হয়েছে এই ম্যাচে। হায়দরাবাদ-মুম্বই ম্যাচের রেকর্ড গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলল হায়দরাবাদ। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন অভিষেক শর্মা। ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস অভিষেকের। ২৪ বলে ৬২ রান করেন ট্রাভিস হেড। ৩৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছয় মারেন প্রোটিয়া তারকা।

IPL 2024 SRH vs MI

আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে এতদিন শীর্ষে ছিল আরসিবি। ২০১৩ সালে পুণে ওয়ারিওর্সের বিরুদ্ধে ২০ ওভারে ২৬৩ রান তুলে ছিল বেঙ্গালুরু।সেই রেকর্ড ভেঙে দিয়েছে প্যাট কামি‌ন্সের দল।

প্রথমবারের মতো আইপিএলের কোনও ম্যাচে ৫০০-র বেশি রান হয়েছে। দুই দল মিলিতভাবে করেছে ৫২৩ রান। হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে মুম্বই করেছে ২৪৬ রান। এর আগে আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল ১৪ বছর আগে। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ২০১০ ম্যাচে, দুই দলই ৪৬৯ রান যোগ করেছিল।

টি২০ ক্রিকেটের এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড, যা গত বছর দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তৈরি হয়েছিল, ভেঙে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ২৫৮ রান করে এবং দক্ষিণ আফ্রিকা ২৫৯ রান করে। ম্যাচে মোট ৫১৭ রান করেছিল। প্রথম ছয় ওভারে হায়দরাবাদ ৮১ রান তুলেছিল। পাওয়ার প্লে-তে এটাই তাদের সর্বোচ্চ রান। অতীতে কেকেআরের বিরুদ্ধে ৭৯ রান তুলেছিল কমলা ব্রিগেড।

আইপিএলের এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ মেরেছে মু্ম্বই ২০টি, আইপিএলের এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে সানরাইজার্স (১৮ ছক্কা)। আইপিএলের এক ইনিংসে যৌথভাবে দ্রুততম ২৫০ রান করেছে এসআরএইচ। আইপিএলের এক ইনিংসে দ্বিতীয় দ্রুততম ২০০ রান করেছে সানরাইজার্স (১৪.৪ ওভার)। একটুর জন্য আরসিবির রেকর্ড ভাঙতে পারল না হায়দরাবাদ। আরসিবি ১৪.১ বলে ২০০ রান করেন।

১০ ওভার শেষে দলের সর্বোচ্চ স্কোর এখন সানরাইজার্স-র দখলে (১৪৮ রান)মুম্বইয়ের হয়ে মঙ্গলবারই প্রথম খেলতে নেমেছিলেন কোয়েনা মাফাকা। অভিষেক ম্যাচেই সবথেকে বেশি রান খরচ করলেন মাফাকা। চার ওভারে দি‌লেন ৬৬ রান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+