IPL 2024: আইপিএলে চালু হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম, নিখুঁত সিদ্ধান্ত নিতে বাঁচবে সময়ও, কী ধরনের বদল আসছে?
IPL 2024: টি২০ ক্রিকেটে গতি গুরুত্বপূর্ণ। যদিও কোনও দল রিভিউ নিলে বা অন-ফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হলে কোনও সিদ্ধান্ত নিতে লেগে যায় অনেকটা সময়।
সেই সমস্যা মেটাতেই এবার চালু হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম। গত ২ দিন ধরে জনা ১৫ আম্পায়ারকে এই সংক্রান্ত প্রশিক্ষণও দিল বিসিসিআই। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।

বর্তমানে যে নিয়ম চালু রয়েছে তাতে সম্প্রচারকারী সংস্থার ব্রডকাস্ট ডিরেক্টর তৃতীয় আম্পায়ার ও হক আই অপারেটরদের মধ্যে সেতুবন্ধনের চেষ্টা করেন। যে ফুটেজ দেখে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত ফুটেজ মেলে না বা যেটা দরকার সেটা স্প্লিট স্ক্রিনে দেখানো হয় না।
অনেক সময় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও থেকে যায়। এবার থেকে আইপিএলে হক আই অপারেটররা থাকবেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের সঙ্গে। উঠে যাচ্ছে এ ক্ষেত্রে ব্রডকাস্ট ডিরেক্টরের ভূমিকা। টিভি আম্পায়াররাই প্রয়োজনীয় ফুটেজ চেয়ে নেবেন হক আই অপারেটরদের থেকে।
ধরা যাক, বাউন্ডারি লাইনের দাঁড়িয়ে ফিল্ডার কোনও ক্যাচ ধরলেন বা ধরতে পারলেন না। বর্তমানে যে বন্দোবস্ত তাতে ফিল্ডারের হাত ও পা স্প্লিট স্ক্রিনে দেখানো যায় না। কিন্তু নয়া ব্যবস্থায় তা থাকবে। কিংবা ওভারথ্রো হলো, ফিল্ডার বল ছোঁড়ার সময় ব্যাটাররা একে অপরকে ক্রস করলেন কিনা সেটা স্প্লিট স্ক্রিনে দেখানো যায় না। এবার যাবে।
আইপিএল ম্যাচে ৮টি হক আই ক্যামেরা থাকে। দুই প্রান্তে দুটি করে স্ট্রেট বাউন্ডারিতে এবং দুটি করে উইকেটের দুই পাশে। গত আইপিএলেও হক আই ক্যামেরা ব্যবহার করা হয়েছে বল ট্র্যাকিং ও আল্ট্রাএজ দেখার জন্য। স্টাম্পিং, রান আউট, ক্যাচ বা ওভারথ্রোর জন্য সম্প্রচার সংস্থার ক্যামেরার ফুটেজ দেখা হয়ে থাকে।
কিন্তু স্মার্ট রিপ্লে সিস্টেমে স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি আম্পায়ার সরাসরি হক আই অপারেটরের কাছে স্প্লিট স্ক্রিন দেখতে চাইবেন। যদি বল আর ব্যাটের মধ্যে অনেকটাই ফাঁক দেখা যায় তাহলে বল ব্যাটে লেগেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে আল্ট্রাএজ না দেখে সরাসরি স্টাম্পিংয়ের সাইড-অন রিপ্লে দেখতে চাইবেন টিভি আম্পায়ার।
আগে দুই পাশের থেকে তোলা ফুটেজের সঙ্গে স্টাম্প ক্যামেরার ফুটেজ দেখানো হতো টিভি আম্পায়ারকে, স্টাম্পিং সম্পর্কে নিশ্চিত হতে। কিন্তু স্টাম্প ক্যামেরায় ওঠা ছবি প্রতি সেকেন্ডে ৫০ ফ্রেমের, সেখানে হক আইয়ে ৬ গুণ বেশি। নতুন সিস্টেমে দুই পাশের ফুটেজের পাশাপাশি ফ্রন্ট-অন ক্যামেরার ফুটেজও দেখানো হবে। সেক্ষেত্রে কম সময়ে নেওয়া যাবে নিখুঁত সিদ্ধান্ত।
ক্যাচ নিয়ে বিতর্কও কমবে। আগে কোনও ক্যাচ ধরার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সেরা অ্যাঙ্গেলের ফুটেজ দেখে জুম ইন করে সিদ্ধান্ত জানাতেন টিভি আম্পায়াররা। বল মাটি ছুঁয়েছে কিনা, বল ধরার সময় আঙুল কোথায় ছিল, এমন অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়ে সংশয়ও থাকতো।
কিন্তু নতুন সিস্টেমে ফ্রন্ট-অন ও সাইড-অন অ্যাঙ্গেল থেকে হক আই ক্যামেরার ফুটেজ দেখানো হবে আম্পায়ারকে। সেরাটা থেকে জুম ইন করে নিশ্চিত হবেন টিভি আম্পায়ার। এতে আরও নিখুঁত সিদ্ধান্ত নেওয়া যাবে বলেই দাবি করা হচ্ছে। টিভি আম্পায়ার ও হক আই অপারেটরদের কথোপকথনও শুনতে পাবেন দর্শকরা।
সময় বাঁচানোর আরেকটি উদাহরণ আছে। লেগ বিফোর রিভিউয়ের ক্ষেত্রে বর্তমান নিয়মে প্রথমে সামনের দিকে থাকা ক্যামেরায় তোলা স্পিনভিশন প্রযুক্তির দ্বারস্থ হন টিভি আম্পায়াররা। তারপর দেখা হয় আল্ট্রাএজ। সবশেষে বল ট্র্যাকিং। কিন্তু স্মার্ট রিপ্লে সিস্টেমে হক আই অপারেটররা বলের দিকে নজর রেখে টিভি আম্পায়ারকে বলে দেবেন বলের অবস্থান, যেমন- লেগ সাইডের বাইরে পড়েছে কিনা। এরপর প্রাধান্য দেওয়া হবে বল ট্র্যাকিংকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications