Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: সারার সঙ্গে প্রেম? এড শিরানের প্রশ্নে প্রেমিকা প্রসঙ্গে অকপটে উত্তর দিলেন শুভমান গিল

আইপিএলে প্রত্যাশিত ছন্দে এখনও পাওয়া যায়নি শুভমান গিলকে। অধিনায়কত্বের চাপ সামলে এখনও ব্যাট হাতে চেনা মেজাজে দেখা যায়নি গি‌‌লকে। কিন্তু মাঠের রীতিমতো চর্চায় গুজরাত অধিনায়ক। কোনও ক্রিকেটার নন গিল জুটি বেধেছেন সংগীতশিল্পী এড শিরানের সঙ্গে।

এরই মধ্যে ভাইরাল হয়েছে সংগীতশিল্পী এড শিরানের সঙ্গে গিলের একটি কথোপকথন। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে দুই তারকার মধ্যে। এরইমধ্যে উঠে আসে গিলের বান্ধবী প্রসঙ্গও। বাইশ গজের অন্যতম চর্চিত তারকা শুভমান গিল। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। আসলে খোদ মাস্টার ব্লাস্টারের মেয়ের সঙ্গে নাম জুড়েছে তাঁর। চর্চা তো হবেই। বান্ধবী প্রসঙ্গে এবার এড শিরানের সামনে মুখ খুললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

মার্চ মাসে ভারতে কনসার্ট করতে এসেছিলেন আমেরিকান পপ গায়ক এড শিরান। মুম্বইয়ে কনসার্টের আগে তিনি দেখা করেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের সঙ্গে।ভারতের বিভিন্ন খাবার খাওয়া, এখানে ক্রিকেট খেলার পাশাপাশি শুভমন গিলের সঙ্গে হাসি, ঠাট্টা করেছেন, আড্ডা মেরেছেন আমেরিকান পপ গায়ক এড শিরান।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপগুলির একটিতে, এড শিরান শুভমান গিলকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনার কি গার্লফ্রেন্ড আছে?" গিল উত্তর দেন 'না'। কোনও রকম ভনিতা করেননি উত্তরটি দেওয়ার সময়।

শুভমান ও সারা প্রেমের একটা মুখ খুলতে পছন্দ করেন না। একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেন তাঁরা। কিন্তু দুই জনের সম্পর্ক নেট দুনিয়ায় অন্যতম চর্চার বিষয়। তাঁরা অনেক আগেই সারার পাশে 'ভাবি' ডাক জুড়েছেন। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, ম্যাচ চলাকালীনও গিলকে লক্ষ্য করে 'সারা ভাবি, সারা ভাবি' রব তুলতে শোনা যায় ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম তো আছেই।

২০২৩ সালের নভেম্বর মাসে একটি জল্পনা ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় সারা তেন্ডুলকর নাকি শুভমান গিলের বন্ধুকে ডেট করছেন। এরপর আবার গিলের বডিগার্ডকে দেখা যায় সারাকে গাড়িতে তুলে দিতে। মুকেশ আম্বানির একটি অনুষ্ঠানে সারা তেন্ডুলকর ও শুভমান গিলকে একসঙ্গে বেরোতে দেখা যায়।

বলিউড অভিনেত্রী সারার সঙ্গেও শুভমনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক বার 'ডেট'-এও গিয়েছেন তাঁরা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন।

চলতি আইপিএলে শুভমান ৪টি ম্যাচ খেলে ১৬৪ রান করেছেন, একটি অর্ধশতরান পেয়েছেন। ভারত সফরে এসেছেন বিখ্যাত গায়ক এড শিরান। শাহরুখের বাড়িতে গায়কের আমন্ত্রণ আছে শুনে গিল তখন শিরানকে বলেন, শাহরুখকে জিজ্ঞাসা করতে কেন তাঁকে কেকেআর দলে রাখা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+