IPL 2024: নেতৃত্বের প্রথম পরীক্ষার ফলাফল মধুর হল না, আগামী মরশুমে গুজরাত ছাড়ছেন গিল?
২০২৩ সালের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভমান গিল। কিন্তু চলতি মরশুম শুরুর আগেই নেতৃত্বের দায়িত্ব উঠে গিলের কাঁধে। ক্যাপ্টেন হিসেবে অভিষেকটা ভালো গেল না শুভমান গিলের। অধিনায়কত্বের প্রথম পরীক্ষাতেই ফেল করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। আগামী মরশুম কি গুজরাত দল ছাড়বেন গিল? আইপিএলের শেষ ম্যাচ খেলার পরই জল্পনাটা উস্কে দিলেন গুজরাত অধিনায়ক।
গুজরাত দল গত মরশিুমে রানার্স হলেও এবার ১২ পয়েন্ট এবং ১৪টি ম্যাচের মধ্যে ৫ টিতে জয়ের জন্য -১.০৬৩ এর নেট রান রেট নিয়ে তাদের অভিযান শেষ করেছে। গিল অবশ্য হারের থেকেও উজ্জ্বল দিকটি দেখেছেন। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাদের ভাল-খারাপ সময়ে সমর্থন করার জন্য।

গোটা আইপিএলে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি। ফলে টি২০ বিশ্বকাপে রিজার্ভ দলে জায়গা হয়েছে গিলের।। এরই মধ্যে বৃহস্পতিবার ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্চ করেছেন গিল যাতে দল ছাড়ার জল্পনা উস্কে দিয়েছেন। আগামী বছর আইপিএলের মেগা নিলাম। তাতে কি নাম লেখাতে চলেছেন শুভমান?
গিল দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় লিখেছেন, 'এই ভাবে আইপিএলটা শেষ হোক, আমরা চাইনি। তবে এই মরশুম থেকে অনেক শিখতে পারলাম। সেই সঙ্গে কিছু স্মৃতিও থাকল। একটা চমৎকার পরিবারের সঙ্গে তিন বছর জুড়েছিলাম। এই যাত্রা পথটা কখনও ভুলব না। সমর্থকরা ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ।'
২০২২ সালের নিলামে কলকাতা থেকে গুজরাত দলে যোগ দেন গিল। ২০২২ এবং ২০২৩ সালে গুজরাতের অন্যতম ক্রিকেটার ছিলেন শুভমান এবং নেতৃত্বের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তবে এই আইপিএল মরশুমটা দ্রুত ভুলতে চাইবেন গিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications