IPL 2024: শুভমান গিল গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েই দিলেন বড় বার্তা! তবে ছুঁতে পারলেন না বিরাট নজির

IPL 2024: আইপিএলে গুজরাত টাইটান্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শুভমান গিলকে। ২০১৮ সালে আইপিএলের জগতে প্রবেশ। ২০২২ সালে গুজরাতে যোগ দিয়ে ২০২৪ সালের আইপিএলেই অধিনায়ক।

শুভমান গিলের রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতীয় দলেও। তিন ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন। একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। চলতি বছরের আইপিএলে ৩টি শতরান ও চারটি অর্ধশতরানের সাহায্যে ১৭ ম্যাচে ৮৯০ রান করেন।

IPL 2024: শুভমান গিল গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েই দিলেন বড় বার্তা!

অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন গিল। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্স আইপিএলে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল। চলতি বছরের আইপিএলে রানার-আপ হয়, ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। সেই উত্তরাধিকার বহনের ভার এবার শুভমানের কাঁধে।

শুভমান অবশ্য প্রস্তুত নতুন দায়িত্ব নিতে। ভারতীয় ক্রিকেট দলকেও ভবিষ্যতে নেত়ৃত্ব দেওয়ার ব্যাপারে তাঁর নাম ভাবনায় রয়েছে। আইপিএলে অধিনায়ক হিসেবেও তাই নজর কাড়ার বড় সুযোগ পেলেন পাঞ্জাবের ব্যাটার। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, গুজরাত টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আমি গর্বিত।

তাঁর উপর আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজি কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন গিল। তিনি এতটাই খুশি যে লিখেছেন, ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না। গুজরাত টাইটান্ল দারুণ দল। দলগত সংহতিতে ভর করেই আগামী আইপিএল স্মরণীয় করে রাখতে তিনি যে বদ্ধপরিকর, সে কথা জানাতে ভোলেননি গিল। প্রত্যাশা পূরণ করতে চান ফ্যানেদেরও।

২৪ বছর বয়সে আইপিএলে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন। আইপিএলে বিরাট কোহলি যখন প্রথম নেতৃত্ব দেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৪ মাস ৬ দিন। ২০১১ সালে কোহলি আরসিবি ক্যাপ্টেন হন। স্টিভ স্মিথ ২০১২ সালে পুনে ফ্র্যাঞ্চাইজিকে ১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ২২ বছর ১১ মাস ৯ দিনের মাথায়।

২৩ বছর ৩ মাস ২১ দিনের মাথায় শ্রেয়স আইয়ার ২০১৮ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন। ২৩ বছর ৩ মাস ২২ দিনের মাথায় সুরেশ রায়না ২০১০ সালে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ২৩ বছর ৬ মাস ৬ দিনের মাথায়। ২৩ বছর বয়সে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান।

২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ কার্তিক, তাঁর তখন বয়স ছিল ২৪। চলতি বছর পাঞ্জাব কিংসকে ২৪ বছর বয়সেই নেতৃত্ব দেন স্যাম কারান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+