IPL 2024: গ্যালারিতে থাকা সুন্দরী মন জিতে নিয়েছিলেন শ্রেয়সের, আইপিএলের মধ্যেই প্রেম নিয়ে দিলেন বড় আপডেট

ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা কেকেআর অধিনালয়ক শ্রেয়স আইয়ারের প্রেম জীবন নিয়ে চর্চার শেষ নেই? এখনও সিঙ্গল হিসাবেই পরিচিত শ্রেয়স। কিন্তু বেশ কয়েকজন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় শো-তে অংশে নিয়ে প্রচুর অজানা গল্প শুনিয়েছেন রোহিত শর্মা-শ্রেয়স আইয়ার।

এই অনুষ্ঠানের সঞ্চালক শ্রেয়সকে প্রশ্ন করেন, "আপনি যখন একটি চার বা ছয় মারেন, তখন টিভিতে দেখানো হয় সুন্দরী মেয়েদের মুখ। অনেক সময়ই দর্শকাসনে বসে থাকা মেয়েদের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া এবং অনেক মহিলার প্ল্যাকার্ডে লেখা থাকে "ম্যারি মি"। এগুলি দেখে শ্রেয়স আপনার মনে কী ধরনের প্রতিক্রিয়া হয়?

Shreyas Iyer

এর উত্তরে শ্রেয়স সোজাসুজি উত্তর দেন, 'আমি যখন প্রথমবার আইপিএল খেলছিলাম সেই সময় আমি গ্যালারিতে একটি সুন্দরী মেয়েকে দেখেছিলাম। ম্যাচের পর ভেবেছিলাম সে আমার সঙ্গে কথা বলবে কিন্তু তা হয়নি। পরে সোশ্যাল মিডিয়ায় খোঁজ করেও তাকে পাইনি। এই ঘটনার পর আমি এসবে জড়াই না।"

শ্রেয়স আইয়ার কখনও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁর বান্ধবীর ব্যাপারে। বা তাঁর বান্ধবী আছে কি না সেটাও তিনি জানাননি। তবে গুজব রয়েছে যে শ্রেয়স আইয়ারের প্রেমিকা আছে। তিনি তৃষা কুলকার্নি। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, যাঁকে মন দিয়েছেন শ্রেয়স তাঁর সঙ্গে তাঁকে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তৃষাকে। বেশ কয়েকটি পার্টি ছাড়াও সস্ত্রীক শার্দূলের সঙ্গে শ্রেয়স ও তৃষাকে নৈশভোজ করতেও দেখা গিয়েছিল।

ওডিআই বিশ্বকাপ চলাকালীন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় টিমের দিওয়ালি পার্টি ছিল। সেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীরা উপস্থিত ছিলেন। সেখানে শ্রেয়সের সঙ্গে দেখা গিয়েছিল তৃষা কুলকার্নিকেও। যদিও এই সম্পর্কের বিষয়ে কোনও দিনই নিজের মুখে কিছু বলেননি শ্রেয়স। কিন্তু তাতেও গুঞ্জন কমেনি।

এই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন করা হয় শ্রেয়কে। সঞ্চালক প্রশ্ন করেন কার ফোন আপনি স্পিকারে দিয়ে কথা বলতে পারেন না? শ্রেয়স উত্তর দেওয়ার আগেই রোহিত বলেন, উত্তরটা আমিই হব। সঙ্গে সঙ্গে শ্রেয়স বলেন, 'আমিও এতে সম্মতি জানাচ্ছি। আমি এটুকু বলতে পারি রোহিত ভাইয়ের কথাবার্তার প্রতি শব্দে এক-দু'টো গালি তো নিশ্চিতভাবে থাকবেই। কথার শুরুতে থাকে কটূ শব্দ থাকে, মাঝে থাকে গালি আর শেষেও থাকে একই রকম শব্দ থাকে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+