IPL 2024: কামিন্সের থেকে ২০ কোটি টাকা অটো ভাড়া চাইলেন শ্রেয়স, ম্যাচের আগে দুই অধিনায়কের মজার কীর্তি দেখুন
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবারের সন্ধ্যায় চিপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মেগা ম্যাচের আগে খোশ মেজাজেই পাওয়া গেল দুই অধিনায়ক প্যাট কামিন্স এবং শ্রেয়স আইয়ারকে।
চেন্নাইয়ে আইপিএল ফাইনাল। ম্যাচের আগের দিন দুই অধিনায়ক ট্রফি নিয়ে ছবি তুললেন মেরিনা সৈকতে। নৌকায় বসে শ্রেয়স আয়ার এবং প্যাট কামিন্স। মাঝে ছিল ট্রফি। এমনকি অটো করেই সমুদ্র সৈকতে আসেন দুই অধিনায়ক। অটো যাত্রার মধ্যেই মজার কথা বার্তায় মেতে উঠেন শ্রেয়স এবং প্যাট কামিন্স।

ভিডিওটিতে দেখা গিয়েছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার একটি অটোরিকশা চালানোর বিষয়ে রসিকতা করেছিলেন এবং হাসিখুশিভাবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের কাছ থেকে ২০ কোটি টাকা দাবি করেন অটোর যাত্রার জন্য। তাদের কথোপকথনের সময়, আইয়ার কামিন্সকে তার প্রথম মরশুমে আইপিএল জয়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, ২০১৪ সালে কেকেআরের হয়ে আইপিএল ট্রফি জিতেছিলেন কামিন্স।
এ বারের আইপিএলে দু'বার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছে কেকেআর। দু'বারই জিতেছে নাইটরা। ইডেনে কামিন্সদের ৪ রানে হারিয়েছিলেন শ্রেয়সেরা। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা জিতেছিল অনেক সহজে।
We promise Shreyas and Pat didn't hit "Auto tune" here 😁
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
RAW and unfiltered - both captains ahead of the #Final 🏆 #TATAIPL | #TheFinalCall | #KKRvSRH | @KKRiders | @SunRisers | @ShreyasIyer15 | @patcummins30 pic.twitter.com/ZI1YhI6UCY
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়, টস জিতলে তিনি কী করবেন, ব্যাটিং না ফিল্ডিং? প্রশ্ন শুনেই পাশে বসে থাকা শ্রেয়স মজার ছলে মন্তব্য করেন, এই উত্তরটা সবচেয়ে বেশি জানা দরকার তাঁরই।
কলকাতা নাইট রাইডার্সের সামনে তৃতীয় বার আইপিএলের শিরোপা জয়ের হাতছানি। রবিবার চেন্নাইয়ের চিপকে ২০২৪ আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর।এরআগে তিনবার আইপিএল ফাইনাএল খেলেছে কেকেআর। তার মধ্যেই দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স। ২০১২ সালে আইপিএলে প্রথমবার ফাইনালে উঠে কেকেআর চিপকে ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়ে প্রথমবারের জন্য খেতাব ঘরে তুলে কেকেআর। ২০১৪ সালেও এই মাঠে চ্যাম্পিয়ন হয় কেকেআর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications