Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: শিখর ধাওয়ান অনুপস্থিত! পাঞ্জাব কিংস কি অধিনায়ক বদলের পথে?

IPL 2024: আইপিএল শুরুর আগে আজ চেন্নাইয়ে হয়ে গেল ক্যাপ্টেন্স মিট বা অধিনায়কদের বৈঠক। প্রথা মেনে আইপিএল ট্রফির সঙ্গে ছবি তুলে থাকেন অধিনায়করা।

সেখানেই আজ দেখা গেল ঋতুরাজ গায়কোয়াড়কে। তাঁকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। তবে চর্চা শুরু হয় শিখর ধাওয়ানকে নিয়ে। কেন না, শিখরকে এদিন দেখা যায়নি।

IPL 2024

আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে ছবি ও ভিডিও পোস্ট করা হয় তাতে শিখরকে দেখা যায়নি। তাতেই চর্চা শুরু হয়, জার্সির রং বদলের সঙ্গে এবার পাঞ্জাব কিংস অধিনায়ক বদলের পথেও হাঁটবে কিনা তা নিয়ে। যেমন- এদিনই সিএসকে আচমকা জানিয়েছে ধোনি নন, নেতৃত্ব দেবেন ঋতুরাজ।

অধিনায়করা যখন ট্রফির সঙ্গে ছবি তোলেন তখন সেখানে ধোনিও ছিলেন না স্বাভাবিকভাবেই। ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন। ২০০৮ সাল থেকে অধিনায়কত্ব করে এসেছেন ধোনি। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন সুরেশ রায়না।

এ ছাড়া রবীন্দ্র জাদেজা ২০২২ সালে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিলেও সাফল্য এনে দিতে পারেননি। ঋতুরাজ গায়কোয়াড় পারবেন কিনা তা বলবে সময়। তবে চেন্নাই সুপার কিংসকে বেশ কিছু সমস্যারও মোকাবিলা করতে হবে। কেন না, প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না ডেথ ওভার বিশেষজ্ঞ মাথিশা পাথিরানাকে।

পাঞ্জাব কিংসের নতুন জার্সি পরে এদিন ছিলেন জিতেশ শর্মা। ঋতুরাজের কাঁধে হাতে রেখে। তবে তিনি যে অধিনায়ক নন, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে আইপিএলের পোস্টেই। সেখানে লেখা হয়েছে আপনাদের সামনে আনা হলো ৯ অধিনায়ককে। শুধু এদিন পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন সহ অধিনায়ক জিতেশ শর্মা।

লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, সাপোর্ট স্টাফ জন্টি রোডস, রবি বিষ্ণোই, কেশব মহারাজরা আজ গিয়েছিলেন অযোধ্যার রাম মন্দিরে। তবে অধিনায়ক লোকেশ রাহুল সেখানে যাননি। তিনি ক্যাপ্টেন্স মিটে যোগ দেন চেন্নাইয়ে।

চোট সারিয়ে রাহুলের মতোই মাঠে ফিরছেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ। কেকেআর অধিনায়ক আজ রাতেই চেন্নাই থেকে কলকাতায় ফিরে আসবেন। প্রথম থেকেই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলার হুঁশিয়ারি দেওয়া সানরাইজার্স হায়দরাবাদের নয়া অধিনায়ক প্যাট কামিন্সকেও দেখা গিয়েছে আজকের ফোটোসেশনে।

কামিন্স আবার কেকেআরের প্রাক্তনী। শনিবার ইডেনে কামিন্সের সানরাইজার্সের মুখোমুখি হবে শ্রেয়সের কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে এই প্রথম ফোটোসেশনে হার্দিক পাণ্ডিয়া। তাঁর ঠিক পিছনেই ছিলেন গুজরাত টাইটান্সের নয়া অধিনায়ক শুভমান গিল। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ছাড়াও ছিলেন দিল্লি ক্যাপিটালসের নেতা ঋষভ পন্থ ও আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। ধোনি সরে দাঁড়ানোয় চলতি আইপিএলের সবচেয়ে বুড়ো অধিনায়কের তকমা আরসিবি অধিনায়কের গায়েই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+