Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: সামারের আইপিএল কাঁপাবেন শামার! অস্ট্রেলিয়াকে কাঁদানো ক্যারিবিয়ান জোসেফকে নিল গোয়েঙ্কার লখনউ

IPL 2024: আইপিএলে বড় ধামাকা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকের সিরিজেই চমক দেখানো ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ আইপিএলে খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে।

তিন কোটি টাকার বিনিময়ে তাঁকে সই করিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ইংল্যান্ডের পেসার মার্ক উড আইপিএলে খেলবেন না। তাঁর স্থলাভিষিক্ত হলেন বছর ২৪-এর শামার।

IPL 2024: সামারের আইপিএল কাঁপাবেন শামার!

বিসিসিআইয়ের তরফে প্রেস বিবৃতিতে আজই জানানো হয়েছে শামারের লখনউয়ে যোগদানের কথা। শামার জোসেফের টেস্ট অভিষেক হয়েছে গত মাসেই। এখনও দেশের হয়ে টি২০ বা একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়নি। প্রথম টেস্ট সিরিজেই ২ টেস্টে তিনি ১৩ উইকেট নিয়েছেন।

অ্যাডিলেডে অভিষেক টেস্টে তিনি প্রথম ইনিংসে ৯৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি। এই টেস্টে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন। ব্রিসবেনে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে প্রথম ইনিংসে ৫৬ রানে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৬৮ রান খরচ করে সাত উইকেট নেন।

অভিষেক টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটি শামারই পেয়েছেন। ব্রিসবেন টেস্টে ম্যাচের সেরার পুরস্কারটিও গিয়েছে তাঁরই ঝুলিতে। এরপরই শামারকে নিতে আগ্রহ দেখাতে থাকে বিশ্বের নানা লিগের ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শামারকে কোটিপতি করে দিল আইপিএল। লখনউয়ে সই করায় বিপুল লক্ষ্মীলাভ।

বিসিসিআইয়ের বিবৃতিতে লেখা হয়েছে মার্ক উড আইপিএল খেলবেন না বলে তাঁর স্থলাভিষিক্ত হলেন শামার। মার্ক উড ভারত সফরে ইংল্যান্ডের টেস্ট দলে রয়েছেন। হায়দরাবাদ টেস্টে খেললেও বিশাখাপত্তনমে একাদশে ছিলেন না। ইএসপিএনক্রিকইনফোর দাবি, সেন্ট্রাল কনট্রাক্ট থাকা উডকে আইপিএলে ছাড়ছে না ইসিবি।

জুনে টি২০ বিশ্বকাপ রয়েছে। তারপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই উডকে আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। টি২০ বিশ্বকাপে যাতে চোট সারিয়ে মাঠে নামতে পারেন সে কারণে জোফ্রা আর্চারকেও আইপিএল নিলামে নাম রাখতে নিষেধ করেছিল ইসিবি।

২০২২ সালের আইপিএলের নিলাম থেকে উডকে সাড়ে সাত কোটি টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও কনুইয়ের চোটের কারণে তিনি সেবার খেলতে পারেননি। গত বছরের আইপিএলে উড চারটি ম্যাচে ১১টি উইকেট দখল করেন, গড় ১১.৮২। তাঁর স্থলাভিষিক্ত হলেন জোসেফ, যিনি টেস্ট কেরিয়ারের প্রথম বলেই আউট করেছিলেন স্টিভ স্মিথকে।

ব্যাট করার সময় মিচেল স্টার্কের ইয়র্কারে গোড়ালিতে চোট পান। তারপরও অস্ট্রেলিয়ার সাত ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজকে স্মরণীয় টেস্ট জেতাতে অবদান রাখেন জোসেফ। ১৯৯৭ সালের পর এই প্রথম ডাউন আন্ডারে ক্যারিবিয়ানরা টেস্ট জয়ের স্বাদ পেল।

জোসেফকে আইএলটি২০-র জন্য সই করিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে ব্রিসবেন টেস্টে পাওয়া গোড়ালির চোটের কারণে সেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন জোসেফ। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জলমিতেও সই করেছেন জোসেফ। তিনি এখনও অবধি মাত্র ২টি টি২০ ম্যাচ খেলেছেন, উইকেট পাননি। তবে জায়গা করে নিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ দলে।

লখনউ সুপার জায়ান্টসের বোলিং বিভাগের শক্তি বাড়ল জোসেফ আসায়। পেসারদের মধ্যে এই দলে রয়েছেন নবীন উল হক, মহসীন খান, ডেভিড উইলি, শিবম মাভি, যশ ঠাকুর ও যুধবীর সিং। মার্কাস স্টইনিস, কাইল মেয়ার্স ও আরশিন কুলকার্নি রয়েছেন অলরাউন্ডার হিসেবে। ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে প্লে-অফে গেলেও ফাইনালের দরজা খুলতে পারেনি লখনউ সুপার জায়ান্টস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+