IPL 2024: নাইটদের সাজঘরে শাহরুখের পেপটক, গম্ভীরকে নিয়ে কী বললেন কিং খান? দেখুন ভিডিও
জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। দলের প্রথম ম্যাচে ইডেনে হাজির ছিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। নিজস্ব স্টাইলে ক্রিকেটের নন্দন কাননকে মাতিয়ে দিয়েছেন কিং খান। এমনকি ম্যাচে শেষে মাঠের মধ্যে ক্রিকেটাদের অভিনন্দন জানাতেও দেখা যায় বলিউডের বাদশাকে। শুধু মাঠ নয়, ক্রিকেটারদের তাতাতে ইডেনের সাজঘরেও হাজির হলেন পাঠান।
সোমবার দোল পূর্ণিমার দিনে কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখানে ম্যাচ শেষে ড্রেসিংরুমে দেখা গিয়েছে দলের কর্ণধারকে। নিয়ে বিশ্লেষণ করেছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার। সব শেষে নিজের বক্তব্য তুলে ধরেছেন শাহরুখ। শুধু মাত্র মাঠে এসে চমক দেখিয়ে চলে যাওয়া নয়, দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি কতটা একাত্ব হয়ে থাকেন তা আইপিএলের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন কিং খান।

তবে অভিষেক দুই জনের কথা আলারদাভাবে উল্লেখ করেন, একজন হর্ষিত রানা এবং অন্যজন সূয়শ শর্মা। তাঁরাই যে ম্যাচের গেম চেঞ্জার সেটাও উল্লেখ করেন নাইটদের সহকারী কোচ। গোটা বক্তব্য মন দিয়ে শোনেন শাহরুখ। সবার শেষে মুখ খোলেন কেকেআর কর্ণধার।
#KnightsTV | A Jubilant Dressing Room After #KKRvSRH
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2024
"𝐓𝐡𝐚𝐭'𝐬 𝐰𝐡𝐚𝐭 𝐭𝐨𝐩 𝐭𝐞𝐚𝐦𝐬 𝐝𝐨" 💪 pic.twitter.com/6o6BcBxa59
শাহরুখ বলেন, 'জয়ের জন্য তোমাদের শুভেচ্ছা, তোমরা যেভাবে খেলেছে সেভাবেই খেলতো থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি ধন্যবাদ জানাই অভিষেক, চন্দু স্যারকে, ভেঙ্কিকে। একইসঙ্গে গৌতমকে অনেক ধন্যবাদ এখানে ফিরে আসার জন্য। সকলের জন্য শুভেচ্ছা রইল।'
শোনা গেল জিতে ওঠার চব্বিশ ঘণ্টার মধ্যেই কোচেদের বৈঠক হয়েছে কেকেআরের। এবং সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে শনিবারের ম্যাচ নিয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে উঠেও ঢিলেমি দিতে রাজি নন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর । দোলের ছুটি বাতিল করে দলের প্র্যাক্টিস আয়োজনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তিনি। সোমবার থেকে আরসিবি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে নাইটরা।
এরআগে কেকেআরের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে ম্যাচ জয়ের পরই ইডেনের মাঠে চলে এসেছেন কিং খান। দলের প্রত্যেক ক্রিকেটারকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানান। তবে সব থেকে বেশি নজর কাড়লেন যথন রাসেলের কাছে গেলেন। ক্যারিবিয়ান তারকা বাদশাকে কতটা খুশি করেছেন সেটা তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়ে যায়।












Click it and Unblock the Notifications