Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sanju Samson In IPL 2024: সঞ্জু স্যামসনের ব্যাটে ঝড় প্রথম ম্যাচেই, আইপিএলে ঈর্ষণীয় নজির টানা ৫ বছর

Sanju Samson In IPL 2024: আইপিএলে ঈর্ষণীয় নজির সঞ্জু স্যামসনের। আজ জয়পুরে রাজস্থান রয়্যালস টস জিতে ব্যাট নিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

রাজস্থান রয়্যালসকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিল সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিং। যার মাধ্যমে ৫ বছর ধরে অব্যাহত থাকল এক অনন্য ধারা।

Sanju Samson In IPL 2024

লখনউয়ের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছে রাজস্থান রয়্যালস। তৃতীয় উইকেট জুটিতে রিয়ান পরাগকে নিয়ে ৯৩ রান যোগ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনে নেমে তিনটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫২ বলে ৮২ রানে অপরাজিত রইলেন তিনি।

১টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো পরাগের ২৯ বলে ৪৩ রানের ইনিংস। ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। যশস্বী জয়সওয়াল ১২ বলে ২৪, জস বাটলার ৯ বলে ১১, শিমরন হেটমায়ার ৭ বলে ৫ রান করেন। নবীন উল হক ২টি এবং মহসীন খান ও রবি বিষ্ণোই একটি করে উইকেট পেয়েছেন।

আইপিএলে টানা ৫ বছর ধরে প্রথম ম্যাচেই চওড়া সঞ্জু স্যামসনের ব্য়াট। ২০২০ সাল থেকে সেই ঝোড়ো ব্যাটিংয়ের ধারা অব্যাহত থাকল এদিনও। আইপিএলে এই নিয়ে ৫ বছর ধরে কখনও ৫০ রানের নীচে আউট হননি সঞ্জু। তার মধ্যে একবার শতরানও হাঁকিয়েছেন।

২০২০ সালের আইপিএল অভিযান সঞ্জু শুরু করেছিলেন দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি খেলেছিলেন ৩২ বলে ৭৪ রানের ইনিংস। এরপর ২০২১ সালে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু।

২০২২ ও ২০২৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২০২২ সালে সঞ্জু সানরাইজার্সের বিরুদ্ধে করেছিলেন ২৭ বলে ৫৫। পরের বছর সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি খেলেন ৩২ বলে ৫৫ রানের ইনিংস। তারপর এদিন ৫২ বলে ৮২ নট আউট। ফলে আগামী বছর সঞ্জুকে নিয়ে প্রতিপক্ষ প্রথম ম্যাচে যে চাপে থাকবেই, তা বলার অপেক্ষা রাখে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+