IPL 2024: মহিলাদের সম্মানে অনুষ্ঠান নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে মঞ্জরেকর, কোহলি ইস্যুতে ক্ষমা চাইলেন বিশপ
আইপিএলের ম্যাচে বাংলা ধারাভাষ্য নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল সমালোচনা। এবার বিতর্কে জড়ালেন আরও দুই ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং ইয়ান বিশপ। একজন মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন অন্যজন কোহলির ইনিংসকে নিয়ে কটাক্ষ করে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন। রাজস্থান-আরসিবি ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ভিলেন হলেন সঞ্জয় মঞ্জরেকর এবং ইয়ান বিশপ।
'পিঙ্ক প্রমিস' ম্যাচে ছয়ের সংখ্যা অনুযায়ী ৬টি বাড়িতে সোলার ল্যাম্প বসাবে রাজস্থান রয়্যালস। তারই সূচনা হিসেবে সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্প ও প্যানেল নিয়ে টসের সময় উপস্থিত ছিলেন রাজস্থানের এক মহিলা।

এর আগেও অনেক বার মঞ্জরেকরের বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই সমর্থকরা হার্দিক পাণ্ডিয়াকে ধিক্কার জানাচ্ছিলেন। শনিবার তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।এক নেটিজেন বলেন, 'ঠিকমতো ব্যবহার করুন সঞ্জয় মঞ্জরেকর।'
অপর একজন বলেন, 'সঞ্জয় মঞ্জরেকর, আপনার ঠিকমতো আচরণ করতে শেখা উচিত।' উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচের টসের যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াকে বিদ্রূপ করা হয়েছিল, তখন দর্শকদের ঠিকমতো আচরণ করতে বলেছিলেন মঞ্জরেকর। সেই রেশ ধরেই ওই নেটিজেন পালটা আক্রমণ শানিয়েছেন মঞ্জরেকরকে।
একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালনে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজস্থান দল। ৬ এপ্রিলের ম্যাচে একটি ছক্কার দরুন রাজস্থানের ছয়টি বাড়িতে সোলার ল্যাম্প প্রদান করা হবে দলটির পক্ষ থেকে। ম্যাচে মোট ১৩টি ছক্কা হওয়ায় মোট ৭৮টি বাড়িতে সৌর বিদ্যুৎ চালিত ল্যাম্প প্রদান করা হবে।
Sanjay Manjrekar talking about women empowerment initiative by Rajasthan Royals.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 6, 2024
- He ends with 'now back to serious business'. pic.twitter.com/vvCYtIl79f
এদিকে কোহলির ইনিংস নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইয়ান বিশপ। কোহলি যখন অর্ধশতরান করেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন বিশপ। তিনি বলেন, 'কোহলি মাত্র ৩৯ বলে অর্ধশতরান করল।' যদিও নিজের ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন প্রাক্তন এই ক্রিকেটার, বিশপ লেখেন, 'আমি খুব ভাল ভাবে জানি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলায়। আমার মাত্র বলা উচিত হয়নি। প্রতিটি ফরম্যাটের ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় শব্দচয়নের দিকে আরও নজর দেওয়া উচিত। আমি ক্ষমা চাইছি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications