IPL 2024: জয়পুরে জয়ের সরণিতে ফিরতে মরিয়া আরসিবি, অপরাজেয় তকমা বজায় রাখার চ্যালেঞ্জ রাজস্থান রয়্যালসের
IPL 2024: আইপিএলে শনিবাসরীয় সন্ধ্যায় জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
আরসিবি মরিয়া জয়ের সরণিতে ফিরতে। অন্যদিকে, টানা তিনটি ম্যাচ জেতা রাজস্থান রয়্যালস অপরাজেয় তকমা ধরে রাখতে আত্মবিশ্বাসী।

এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হার দিয়ে অভিযান শুরু করেছিল আসসিবি। যদিও দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেটে জয় পায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। কিন্তু জয়ের ধারা বজায় রাখতে পারেনি আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে ও লখনউ সুপার জায়ান্টসের কাছে ২৮ রানে পরাস্ত হয় ফাফ দু প্লেসির দল।
রাজস্থান রয়্যালস জয়পুরেই নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলেছে। ১৯৩ রানের পুঁজি নিয়ে ২০ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। এর পরের ম্যাচে ১৮৫ রানের পুঁজি নিয়ে ১২ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নিজেদের তৃতীয় তথা প্রথম অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে এসেছেন সঞ্জু স্যামসনরা।
আইপিএলে এই দুই দলের পারস্পরিক সাক্ষাৎ হয়েছে ৩০ বার। ১৫টিতে জিতেছে আরসিবি, ১২টিতে রাজস্থান রয়্যালস। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে সাত রান ও ফিরতি সাক্ষাতে জয়পুরে ১১২ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল আরসিবি। রাজস্থান শেষবার আরসিবিকে হারিয়েছে ২০২২ সালে।
কালকের ম্যাচে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এবারের আইপিএলে জয়পুরে দুবারই প্রথমে ব্যাট করে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। তবে রান তাড়া করা দলও ভালোই লড়াই চালিয়েছে। বড় আউটফিল্ড রয়েছে, সেই সঙ্গে ডিউ ফ্যাক্টর না থাকায় দ্বিতীয় ইনিংসে বল করতে অসুবিধা হচ্ছে না বোলারদের।
আরসিবি ও রাজস্থান রয়্যালসের দুই দলের টপ অর্ডার তারকাখচিত। যদিও এখনও তাঁদের বেশিরভাগই জ্বলে উঠতে পারেননি। কাল হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করা হচ্ছে দুই দলেই বিগ হিটারদের উপস্থিতির কারণে। তবে জয়পুরে বিরাট কোহলি আইপিএলে ৮টি ইনিংস খেললেও একবারও অর্ধশতরান পাননি।
সন্দীপ শর্মা চোটের কারণে রাজস্থান রয়্যালসের আগের ম্যাচে নামতে পারেননি। তিনি ফিট হলে দলে ফিরবেন। নান্দ্রে বার্গার ও রভম্যান পাওয়েল রয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ার দৌড়ে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে রাজস্থান রয়্যালস। অন্তত ৬ জন বোলিং বিকল্প নিয়ে নামবেন সঞ্জু স্যামসনরা।
অনুজ রাওয়াতের জায়গায় কাল মহীপাল লোমররকে একাদশে রাখতে পারে আরসিবি। সেক্ষেত্রে উইকেটকিপিং করতে পারেন দীনেশ কার্তিক। সুযশ প্রভুদেশাইকেও খেলানো হতে পারে। ক্যামেরন গ্রিনের জায়গায় উইল জ্যাকসকেও দেখে নেওয়া হতে পারে।
আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত বা সুযশ প্রভুদেশাই, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ময়াঙ্ক ডাগর, রিস টপলি, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার- যশ দয়াল।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে নান্দ্রে বার্গার, রভম্যান পাওয়েল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications