IPL 2024: গুয়াহাটিতে হোম ম্যাচে প্রথম দুই নিশ্চিত করতে চায় রাজস্থান, এবারের শেষ দ্বৈরথে পাঞ্জাব

IPL 2024: আইপিএলে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ খেলতে চলেছে। কাল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এরপর রবিবার এখানেই সঞ্জু স্যামসনদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্সের পর এবার রাজস্থান রয়্যালস প্রথম দুই নিশ্চিত করতে মরিয়া। কেকেআরের বিরুদ্ধে নামার আগেই ২ পয়েন্ট ঝুলিতে পুরে ফেলাই লক্ষ্য।

IPL 2024

পাঞ্জাব কিংস ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চলতি আইপিএল থেকে। কালকের ম্যাচে নেতৃত্ব দিয়ে দেশে ফিরবেন স্যাম কারান, জনি বেয়ারস্টোও চলে যাবেন। ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন লিয়াম লিভিংস্টোন। পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে পাঞ্জাব কিংস, ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে।

রাজস্থান রয়্যালস পাচ্ছে না জস বাটলারকে। ফলে সঞ্জুর দলেও পরিবর্তন হচ্ছে। শিমরন হেটমায়ার রাজস্থান রয়্যালসের হয়ে আগের ২টি ম্যাচে নামতে পারেননি। তাঁর ফিটনেসের দিকে নজর রয়েছে। দিল্লি ও হায়দরাবাদের বিরুদ্ধে জেতাতে ব্যর্থ রভম্যান পাওয়েলকে চেন্নাই ম্যাচে খেলায়নি রাজস্থান।

বাটলারের জায়গায় টম কোহলার ক্যাডমোরকে খেলাতে পারে রাজস্থান রয়্যালস। বিশ্বের নানা প্রান্তে নিয়মিত টি২০ লিগ খেললেও আইপিএলে বা ভারতে টি২০ খেলার সুযোগ পাননি তিনি। ধ্রুব জুরেলকে দিয়ে ওপেন করানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে। জুরেল একটি টি২০-তে ওপেন করেছেন, রঞ্জিতে উত্তরপ্রদেশের হয়েও ওপেন করেন।

রাজস্থান রয়্যালসের হয়ে কোহলার-ক্যাডমোরের আইপিএল অভিষেকের সম্ভাবনা রয়েছে। তাঁর সঙ্গে ট্রেন্ট বোল্ট ও ফিট থাকলে শিমরন হেটমায়ারকে প্রথম একাদশে রেখে পাওয়েল বা নান্দ্রে বার্গারকে পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হতে পারে। পাঞ্জাব কিংস দলে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ নেই।

আইপিএলে পাঞ্জাব ও রাজস্থানের দ্বৈরথ হয়েছে ২৭টি। রাজস্থান জিতেছে ১৬টি ম্যাচ, ১১টিতে পাঞ্জাব। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের চারটিতেই জিতেছে রাজস্থান। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন স্যামসনরা।

চলতি আইপিএলে দুটি ম্যাচ রয়েছে গুয়াহাটিতে, প্রথমটি কাল। ২০২১ সাল থেকে আইপিএলের দুটি ম্যাচ এখানে হয়েছে, দুটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। দিনেরবেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্য়াচের সময় আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

রাজস্থান রয়্যালসে থাকা অসমের ক্রিকেটার রিয়ান পরাগ নিজের শহরে তৃতীয় আইপিএল ম্যাচ খেলার আগে জানিয়েছেন, চেন্নাইয়ের তুলনায় এখানকার উইকেট অনেকটাই ভালো। হাই স্কোরিং ম্যাচ হতে পারে। কিন্তু প্রথম ওভারের আগে কিছু বলা সমীচীন নয়। ডিউ ফ্যাক্টর থাকবে বলেই মনে করছে রাজস্থান শিবির।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- নান্দ্রে বার্গার বা রভম্যান পাওয়েল।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), রাইলি রুসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, আশুতোষ শর্মা, স্যাম কারান (অধিনায়ক), হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং। বোলিংয়ের সময়- বিদ্ব্যর্থ কাভেরাপ্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+