IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স দলে নেতা বদল! হার্দিক মাঠে থাকলেও ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন রোহিত
চলতি আইপিএল শুরুর আগে থেকেই মুম্বই দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক চরমে। রোহিত শর্মাকে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে প্রতিস্থাপন করার পর থেকে হার্দিক পাণ্ডিয়া প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন। দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্যও তাঁকে সমালোচিত হতে হয়েছে। রোহিত এবং হার্দিকের মধ্যে সম্ভাব্য ফাটলের কথাও ওর আগে উঠে এসেছে।
তবে উভয় ক্রিকেটারের কাছ থেকে এমন কোনও মন্তব্য করা হয়নি। শনিবার দিল্লির বিরুদ্ধে খেলা চলাকালীন একটি অভিনব দৃশ্য দেখা গেল। অধিনায়কের ভূমিকা যেন উল্টে গিয়েছিল কারণ রোহিতকে মাঠের মধ্যে ফিল্ডিং সাজাতে দেখা গিয়েছিল। অধিনায়ক হার্দিক তখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন। নেতার ভূমিকায় না থাকলেও তিনিই যে মুম্বই দলের মূল নিউক্লিয়াস তা বুঝিয়ে দিলেন হিটম্যান।

এদিকে খারাপ আচরণ করে শাস্তির মুখে পড়লেন ঈশান কিষাণ। আইপিএল কর্তৃপক্ষের মতে, আচরণ বিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন মুম্বই তারকা। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। আইপিএলের বক্তব্য অনুযায়ী, "ম্যাচের পর ঈশানকে ডেকে পাঠান আম্পায়াররা। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।" যে কারণে তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।
আইপিএলের এই নির্দিষ্ট নিয়ম-নীতি মূলক অংশে বলা হয়েছে, কোনও ক্রিকেটার যদি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে উইকেটে আঘাত করেন এবং সেটা যদি বেপরোয়াভাবে অথবা অবহেলার সঙ্গে এমন কীর্তি করেন এবং তার ফলে যদি বাউন্ডারি লাইনের ধারে ফেন্স, বিজ্ঞাপনী বিলবোর্ড ড্রেসিংরুমের দরজা, আয়না, দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়, তাহলে সংস্লিষ্ট ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে থেকে সম্পর্ক তলানিতে। সফরের মাঝপথে মানসিক অবসাদের কথা বলে দেশে ফিরে এসেছিলেন। তারপর বহু জল বয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। জাতীয় দল থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে।
এদিকে দিল্লির বিরুদ্ধে হারের ফলে প্লে-অফে উঠার লড়াই কঠিন হল মুম্বই ইন্ডিয়ান্সের। আগামী ম্যাচ গুলি থেকে পুরো পয়েন্ট পেতে হবে হার্দিক-রোহিতদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications