Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলের রেকর্ডে রোহিত রাজ, একগুচ্ছ নতুন নজির সৃষ্টি করলেন হিটম্যান‌, রইল বিস্তারিত

সিএসকের বিরুদ্ধে শতরান করলেও দলকে জেতাতে পারেননি রোহিত শর্মা, ফলে ট্রাজিক নায়ক হিসেবেই মাঠ ছাড়তে হয় হিটম্যানকে। দলকে জেতাতে না পারলেও সিএসকের বিরুদ্ধে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। হিটম্যান এমন একটি রেকর্ড গড়েছেন সিএসকের বিরুদ্ধে ম্যাচে যা কোনও মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটারের নেই।

২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে পাঁচবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। সেই ব্যাটসম্যান হিসেবেও গড়েছেন একাধিক রেকর্ড। রবিবার রোহিতের রেকর্ডের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল। রোহিতই প্রথম মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার যিনি দলের হয়ে দুটি শতরান করেছেন। এরআগে ২০১২ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে মুম্বই দলের হয়ে শতরান করেন রোহিত।

Rohit Sharma

১২ বছর পর আবার আইপিএলে শতরান করলেন হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটারদের মধ্যে সচি‌ন, জয়সূর্য, সিমনস, সূর্যকুমার, ক্যামেরন গ্রিন প্রত্যেকের একটি করে শতরান আছে। এবার নিজের সংখ্যাটা ২ করলেন রোহিত। সিএসকের বিরুদ্ধে ৬৫ বলে ১০৫ রান করেন রোহিত। মারেন ৫টি ছয়। যার ফলে টি২০ ক্রিকেটে ৫০০-র বেশি ছক্কা হাঁকালেন হিটম্যান। ভারতের আর কেউ টি-২০তে এত ছয় মারতে পারেননি।

ফলে টি-২০তে ৫০০ ছক্কা হয়েছে রোহিতের। এই ম্যাচের আগে রোহিতের ছক্কার সংখ্যা ছিল ৪৯৭। ম্যাচের পরে তা দাঁড়িয়েছে ৫০২। রোহিতই প্রথম ভারতীয়, যিনি টি-২০তে ৫০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। এই তালিকায় সবার উপরে আছেন ক্রিস গেইল। ১০৫৬টি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান তারকা। দ্বিতীয় স্থানে আছেন কায়রন পোলার্ড। তাঁর ঝুলিতে আছে ৮৬০টি ছয়।

আইপিএলে ৪৩৫৫ দিন পরে আবার শতরান করেছেন রোহিত। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাসে রোহিতই এক মাত্র ব্যাটার, যিনি রান তাড়া করতে নেমে অপরাজিত শতরান করেও হেরেছেন। এর আগে রান তাড়া করতে নেমে শতরান করেও হারতে হয়েছে ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসনকে। তবে তাঁরা আউট হয়ে গিয়েছিলেন। রোহিত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

রোহিত শর্মা ২০২৪ সালের আইপিএলে ৫২.২০ গড়ে এবং ১৬৭.৩১ স্ট্রাইক রেট দিয়ে এই ২৬১ রান করেছেন। চলতি মরশুমে সেঞ্চুরি করা তিন খেলোয়াড়ের তালিকায় যোগ হয়েছে হিটম্যানের নাম।রোহিত শর্মা ৬ ইনিংসে ২৬১ রান করেছেন এবং তিনি বিরাট কোহলি, রায়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের পরেই এই মরশুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+