IPL 2024: আরসিবি ম্যাচের আগে বিরাট ধাক্কা, নির্বাসিত হলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ, শাস্তি গোটা দলেরও
রবিবার আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। তার আগে দিল্লি দলে বিরাট ধাক্কা। প্লে-অফে উঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে খেলতে পারবেন না ঋষভ পন্থ।গত ৭ মে রাজস্থান রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো-ওভাররেটের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হল পন্থকে।
দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য। ম্যাচ চলাকালীন স্লো ওভার-রেট বজায় রাখার কারণে আর্থিক জরিমানা করার পাশাপাশি এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে।

প্রথম বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয় বার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল দিল্লি। সেই হারের পর পন্থের জরিমানা হয়েছিল। এবার রাজস্থান ম্যাচে তৃতীয়বার একই অপরাধ করায় কড়া শাস্তি পেলেন পন্থ
একইসঙ্গে শাস্তির মুখে পড়েছে গোটা দলও। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রথম একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে জরিমানা করা হয়েছে। ক্রিকেটারদের তাদের নিজ নিজ ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা হবে।
রাজস্থান ম্যাচের পরে আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ৮ অনুসারে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল দায়ের করেছে। এর পরে, আপিলটি পর্যালোচনার জন্য বিসিসিআই ওম্বুডসমানের কাছে পাঠানো হয়েছিল। ওম্বুডসমানের শুনানিতে উপস্থিত ছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ, কোচ রিকি পন্টিং, দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গুপ্ত, বিসিসিআই সিইও হেমন্ত আমিন, ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহর।
IPL 2024: আইপিএলে শততম সেঞ্চুরি, ১ থেকে ১০০, মাইলস্টোন শতরানগুলি করেছেন কারা? জানুন বিস্তারিত
দিল্লি ক্যাপিটালসও এবার প্রবলভাবে রয়েছে প্লে অফের লড়াইয়ে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬। ম্যাচ বাকি আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ও লখনউয়ের বিরুদ্ধে হোম। দিল্লি যেতে পারে সর্বাধিক ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। প্লে-অফে উঠতে হলে রবিবার বিরাটদের বিরুদ্ধে ম্যাচে জয় প্রয়োজন দিল্লির।












Click it and Unblock the Notifications