IPL 2024: কালীঘাটে পুজো দিলেন কেকেআরের চার তারকা, ইদে ছুটির মেজাজে নাইট শিবির
IPL 2024: আইপিলে নববর্ষের বিকেলে কলকাতা নাইট রাইডার্স খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ফেরার পর ইডেনমুখো হয়নি নাইটরা।
কাল থেকে লখনউ সুপার জায়ান্টস ম্যাচের অনুশীলনে নেমে পড়ার কথা রয়েছে কেকেআরের। তার আগে ইদের দিন ছুটির মেজাজে নাইট শিবির।

কলকাতা নাইট রাইডার্স শিবিরেই এবার খুশির ইদ কাটাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ, সাকিব হুসেন, আল্লাহ গজানফরের মতো ক্রিকেটাররা। নতুন পোশাকে সজ্জিত হয়ে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ অনুশীলন নেই। রাতে টিম ডিনার রয়েছে।
Partners-in-celebration! 🌙 🇦🇫 pic.twitter.com/gsN9wY3wnN
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2024
কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করে ইদের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংদের। সবমিলিয়ে আজ সারাদিন হাল্কা মেজাজেই কাটাচ্ছেন কেকেআরের তারকারা। চলতি আইপিএলে সিএসকের কাছেই প্রথম হেরেছে কেকেআর, ফলে পাঁচটি হোম ম্যাচের আগে চাপমুক্তই রয়েছে শ্রেয়সের দল।
From our family to yours, Eid Mubarak #KnightsArmy! 🌙 pic.twitter.com/D8aOrwaTod
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2024
আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কেকেআরের চার তারকা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তাঁরা পুজোও দিয়েছেন। বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অনুকূল রায়দের দেখার জন্য কালীঘাট মন্দির চত্ত্বরে ভালোই ভিড় লক্ষ্য করা গিয়েছে।
মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা 🙏
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2024
Rinku Singh, Anukul Roy, Venkatesh Iyer and Varun Chakaravarthy at Kolkata's Kalighat Temple 🛕 pic.twitter.com/quN1fQ7007
কলকাতা নাইট রাইডার্স কাল থেকে ইডেনে অনুশীলন করলেও সেই সুযোগ পাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর বিগত দুই মরশুম সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলের মেন্টর ছিলেন। কাল লখনউয়ে দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলে শনিবার শহরে আসবে LSG।
কলকাতা নাইট রাইডার্স অবশ্য আইপিএলে এখনও অবধি হারাতে পারেনি লখনউ সুপার জায়ান্টসকে। তিনটি সাক্ষাতে তিনবারই জিতেছে লখনউ। ২০২২ সালে লখনউ কেকেআরকে হারিয়েছিল ৭৫ রান ও ২ রানে। গত বছর ইডেনে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ১ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল।












Click it and Unblock the Notifications