IPL 2024, RCB vs KKR: রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন, কেকেআর ম্যাচের মাঠের বাইরে ফুটবলে মজে কিং কোহলি

শুধু মাঠে নয়, মাঠের বাইরের খেলাতেও সব সময়ই চ্যাম্পিয়ন বিরাট কোহলি। আরসিবির হয়ে দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে বড় রান করেছেন।এবার মাঠের বাইরে ফুটবলে মজলেন কিং কোহলি। তবে বল পায়ে নয়, ফিফা গেমে। আরসিবির সতীর্থদের সঙ্গে অন লাইন ফুটবল খেলাতে মেতে উঠলেন কোহলি। দলের পক্ষ থেকে এক ভিডিও পোস্ট করা হয়েছে বিরাটদের অনলাইন ফুটবল খেলার।

আরসিবি তাদের পরবর্তী ম্যাচে আগামী ২৯ মার্চ শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে। বিরাট কোহলি তাদের বিশ্রামের দিনে তার আরসিবি সতীর্থদের সঙ্গে প্লেস্টেশনে ফুটবল খেললেন।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার, বিরাট কোহলি প্রমাণ করেছেন যে তিনি কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও কঠিন প্রতিদ্বন্দ্বী।

IPL 2024 RCB vs KKR

প্লেস্টেশন খেলার সময় বিরাট কোহলির প্রতিযোগিতামূলক মানসিকতা স্পষ্ট হয়েছিল। রিস টপলি, আলজারি জোসেফ এবং ক্যামেরন গ্রিন সহ আরসিবি তারকারা, কোহলির সাথে তাদের অফ-ডেতে বন্ডিং বৃদ্ধির জন্য এই ধরনের ইন্ডোর খেলায় মেতে উঠেন।খেলাটি একটি প্রতিযোগিতামূলক হয়ে উঠে।

আরসিবির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, খেলোয়াড়দের ফিফা গেম চলাকালীন আড্ডায় মেতে উঠতে দেখা গেছে। কোহলিকে জোসেফের পা টানতে দেখা গেছে এবং তাঁকে বলতে শোনা যায়, "আলজারি, আমি জানি তুমি মানুষকে বোকা বানিয়েছ। তুমি বলছ তুমি খেলতে জানো না।" ম্যাচ চলাকালীন, তারকা ব্যাটার ফুটবলের প্রতি আবেগ প্রদর্শন করেছেন।

আরসিবি তাদের 'এক্স' হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে, কোহলিকে এমনকি একটি গোল করার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে 'সিউ' উদযাপনের অনুকরণ করতে দেখা গেছে।
বেশিরভাগ আইপিএল দল তাদের হোটেলে টিম বন্ডিং বৃদ্ধি তৈরি করার দিকে মনোনিবেশ করেছে। গেমিং এবং অন্যান্য বিনোদনমূলক ক্রীড়াকলাপ থাকে হোটেলের মধ্যে। কোভিডের সময় থেকেই এই ধরনের উদ্যেগ নেয় দলগুলি। মহামারীর কারণে আইপিএল ২০২০ এবং ২০২১ এর পুরো সংস্করণটি জৈব সুরক্ষা বলয়ে হয়েছিল।

কোহলি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে দলকে সাহায্য করেন বড় রানের মধ্য দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে। শ্রেয়স আইয়ারের দলের বিপক্ষে কোহলি তার ভালো ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। তবে মাঠের বাইরে কিন্তু ফুরফুরে মেজাজে কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+