IPL 2024, RCB vs KKR: আরসিবি ম্যাচের আগে নাইট শিবিরে পাঠান বদল, ‘কড়া’ পণ্ডিতের পাশেই থাকলেন রাসেল
শুক্রবার আইপিএলে আরসিবির বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তার আগে দলে বদল হল নাইটদের। বলা ভালো পাঠান বদল হল কেকেআর শিবিরে। আফগানিস্তানের মুজিব উর রহমানের বদলি হিসাবে নাইট শিবিরে যোগ দিলেন সেই দেশেরই ক্রিকেটার আল্লাহ ঘাজ়ানফার । আফগানিস্তানের হয়ে ইতিমধ্যেই দুইটি ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন ঘাজ়ানফার। তিনি অফস্পিনার।
আফগানিস্তানের স্পিনার মুজিবকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তাঁর চোট এখনও সারেনি। সেই জায়গায় ঘাজ়ানফারকে দলে নিল কেকেআর।নিলামে ২ কোটি টাকা দিয়ে মুজিবকে দলে নিয়েছিল কেকেআর। সেই জায়গায় ২০ লক্ষ টাকায় গজনফরকে দলে নিল তারা।

নাইটদের তারকা অল রাউন্ডার বলেছেন, 'গতবার থেকে ওঁর সঙ্গে আমরা কাজ করছি। প্রথমবার কোনও কোচের সঙ্গে কাজ করতে হলে তাঁর দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। কিছু নিয়ম থাকে। আমরা পেশাদার। আমাদের এই বিষয়গুলি নিয়ে নালিশ বা অভিযোগ করার কোনও মানে হয় না। আমরাও কোনও ধরনের নালিশ করছি না।কোচও কিন্তু নিজের কাজটা চমত্কার করছেন। আমরাও ধীরে ধীরে ছন্দে আসছি।'
আন্দ্রে রাসেল আরও বলেন, 'ভারতীয় ক্রিকেটে আমাদের কোচ কিন্তু কঠোর হিসেবে পরিচিত। ভীষণ কড়া। ভীষণ শৃঙ্খলা পরায়ন। আমরা যারা সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াই, তাদের বলার দরকার পড়ে না কেমন আচরণ করা উচিত। কী পরতে হবে, কী ভাবে টিমের সঙ্গে থাকবে হবে। এটা একটু কঠিন ব্যাপার।'
প্রাক্তন বিদেশি ক্রি্কেটার ডেভিড ওয়াইজ জানিয়েছিলেন, "মাঠের বাইরে অনেক কিছুই চলছিল। অনেক সময়, ড্রেসিংরুমের পরিবেশটা খুব কঠোর মনে হত। কারণ কোচ বদলের পর ড্রেসিংরুমেও অনেক কিছু পালটে গিয়েছিল। অনেক নতুন নিয়ম শুরু করেছিলেন কোচ, ভেবেছিলেন তাতে হয়তো সাফল্য আসবে। কিন্তু এত নিয়মের বেড়াজাল পছন্দ হয়নি বিদেশি ক্রিকেটারদের।'
অপরদিকে, একই দিনে রাজস্থান রয়্যালস শিবিরেও নতুন ক্রিকেটারের আগমন ঘটল। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে দলে যোগ দিলেন কেশব মহারাজ। রাজস্থান এ বারের আইপিএলে পাবে না প্রসিদ্ধ কৃষ্ণকে। ভারতীয় পেসারের চোট সারেনি। ফলে তাঁর বিকল্প খুঁজে নিল রাজস্থান।












Click it and Unblock the Notifications