Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: RCB vs CSK কার্যত কোয়ার্টার ফাইনাল, ধোনি-বিরাট দ্বৈরথে দুই দলেই পরিবর্তন, বৃষ্টি কি বাধা হবে?

IPL 2024: কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের পর কোন দল প্লে-অফে যাবে তা নিশ্চিত হয়ে যাবে কাল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে চেন্নাই সুপার কিংস।

দুই দলই হিসেব কষে শেষ চার নিশ্চিত করে ফেলতে চাইবে। যদিও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের তাকিয়ে থাকতে হবে আকাশের দিকে।

IPL 2024 RCB vs CSK

চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকার নিরিখে এগিয়ে রয়েছে আরসিবির চেয়ে। আরসিবিকে শেষ চারের আশা জিইয়ে রাখতে জিততেই হবে। প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানের ব্যবধানে জিততে হবে, নচেৎ রান তাড়া করলে সেই টার্গেটে পৌঁছতে হবে ১৮.১ ওভারে বা ১১ বল বাকি থাকতেই।

যদিও আবহাওয়াই প্রতিকূলতা তৈরি করতে পারে আরসিবির পক্ষে। ম্যাচ ভেস্তে গেলে ১৫ পয়েন্ট নিয়ে শেষ চারে চলে যাবে সিএসকে। অন্যদিকে, ১৩ পয়েন্টে পৌঁছলেও তা প্লে-অফের পক্ষে যথেষ্ট হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বেঙ্গালুরুতে।

গত কয়েক সপ্তাহ ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে মধ্য বেঙ্গালুরুতে। সেখানে ১৫ ও ১৬ মে বৃষ্টি না হলেও আজ সকাল অবধি রাতভর বৃষ্টি হয়েছে সেখানে। accuweather.com-এর দাবি, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, আকাশে মেঘে ঢাকা থাকার সম্ভাবনা ১০০ শতাংশ।

আরসিবির একমাত্র ভরসা চিন্নাস্বামী স্টেডিয়ামের উন্নতমানের নিকাশি ব্যবস্থা। subsurface aeration system থাকায় বৃষ্টি থামার আধ ঘণ্টার মধ্যেই খেলা শুরু করে দেওয়া যায়। আরসিবিতে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী নানা সূত্র থেকে জানা যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৮ শতাংশ।

আইপিএলে পারস্পরিক ৩২টি দ্বৈরথে চেন্নাই সুপার কিংস জিতেছে ২১টিতে, আরসিবির জয় ১০টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথে চেন্নাই সুপার কিংস চারবার হারিয়েছে আরসিবিকে। চলতি আইপিএলে গত ২২ মার্চ সিএসকে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাস্ত করেছিল আরসিবিকে। ২০২২-এর পর চেন্নাইকে হারাতে পারেননি বিরাটরা।

আরসিবি দলে গ্লেন ম্যাক্সওয়েল আসতে পারেন উইল জ্যাকসের জায়গায়। জ্যাকস ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। রজত পাটীদারের সঙ্গে যশ দয়াল বা স্বপ্নিল সিংয়ের মধ্যে একজনের ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদল হবে। চেন্নাই সুপার কিংসের মঈন আলিও ইংল্যান্ডে ফিরেছেন। ফলে মিচেল স্যান্টনার খেলবেন। ব্যাটিং অর্ডারে কিছু রদবদল হতে পারে।

আরসিবির সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটীদার, মহীপাল লোমরর, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যশ দয়াল, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন। ইমপ্যাক্ট সাব- স্বপ্নিল সিং।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব- সিমরজিৎ সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+