Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ‘এভাবেও ফিরে আসা যায়’, কার্যত অসম্ভবকে সম্ভব করেই আইপিএলে নজির গড়ল আরসিবি, গর্বিত মুখ্যমন্ত্রীও

এভাবেও ফিরে আসা যায়। কার্যত অসম্ভবকে সম্ভব করেই আইপিএল প্লে-অফে জায়গা করে নিয়েছে আরসিবি। বিরাটদের এবারের আইপিএল যাত্রা প্রত্যাবর্তনের এক নজির হয়েই থাকবে। বিরাটদের প্লে-অফের লড়াই হার মানাবে ওয়েব সিরিজের টান টান চিত্রনাট্যকেও।

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু। প্লে-অফে কোয়ালিফাই করতে হলে একাধিক অঙ্ক-সমীকরণ মেলাতে হত আরসিবিকে। শেষ ছয় ম্যাচ ধরে একটার পর একটা সেই অঙ্ক মিলিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল ফাফ দু প্লেসিসের দল। শেষ ৬টি লিগ ম্যাচে টানা জয় নিয়ে টপ-৪ এ জায়গা নিশ্চিত করেছে দলটি।

RCB

স্বপ্নের দৌড় জারি রাখতে তাদের বিরুদ্ধেই জিততে হত আজ। তাও কেবল জয় নয়। রাস্তা রুখেছিলো আরও নানান জটিল অঙ্কের হিসেব'ও। কিন্তু সেই সকল সমীকরণ তুড়ি মেরে উড়িয়ে কেবল ইচ্ছাশক্তির জোরে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শনিবার অসাধ্যসাধন করেই দেখালো বেঙ্গালুরু।

আইপিএলের প্রথম ৮টি ম্যাচে আরসিবি জেতে মাত্র ১টিতে। সেখান থেকে আরসিবির প্লে অফে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, বিদায়ের স্ট্যাম্পও মেরে দেওয়া হয়েছিল বিরাটদের গায়ে। সেখান থেকেই পরপর ৬টি ম্যাচে জিতে আইপিএল প্লে অফে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। 'প্রায় অসম্ভব সম্ভব করে দেখাল আরসিবি।

২১ এ্রপ্রিল কেকেআরের বিরুদ্ধে ১ রানে হারের পর আরসিবি হারিয়েছে সানরাইজার্স হায়দারবাদ, গুজরাত টাইটান্স( পর পর ২ বার), পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাইকে।

এই নিয়ে নবমবার আরসিবি আইপিএলের প্লে অফে গেল। এর আগে আরসিবি আইপিএল ফাইনালও খেলেছে। তবে জয় অধরাই থেকেছে। যদিও এরআগে ২০১১ সালে টানা সাত ম্যাচে জয় পেয়েছে আরসিবি। এবার এখনও পর্যন্ত টানান ৬ ম্যাচে অপরাজিত কোহলিরা। ফলে এলিমিনেটরের প্রথম ম্যাচ জিতলেই নিজেদের রেকর্ড স্পর্শ করে ফেলবে আরসিবি।

একটাও আইপিএল না জেতা এই দলের সমর্থকদের আনুগত্য এমনিতেই বহুল আলোচিত। সিএসকের বিরুদ্ধে গভীর রাতে জয়ের পর স্টেডিয়ামের বাইরে উন্মাদনায় ভাসেন হাতার হাজার আরসিবি সমর্থক। শনিবার রাত দেড়টার সময়তে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে আরসিবি সমর্থকদের ভিড় ছিল।


আরসিবির তরফ থেকেও সমর্থকদের এই উন্মাদনা তুলে ধরে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা, 'রাত দেড়টা বাজে। কিন্তু সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতোই। আমাদের সমর্থকরা বিশ্বসেরা। আর আমরা তা নিয়ে গর্বিত।'

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোশ্যাল মিডিয়ায়, "টানা ষষ্ঠ জয়ের সঙ্গে আমাদের আরসিবি প্লে অফে প্রবেশ করেছে। আমি চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলাম এবং ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমাদের আরসিবি দলের ঐতিহাসিক জয়ের মুহূর্তের সাক্ষী হওয়া আনন্দদায়ক ছিল। এটা আরসিবির জন্য নতুন অধ্যায়"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+