Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: RCB-র নাম বদলে গেল! মান্ধানাদের 'গার্ড অব অনার' দিয়েই কোহলির আবেগঘন বিরাট ঘোষণা

IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামটা আজ থেকে অতীত। বেঙ্গালুরু শহরের সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএল এবং ডব্লিউপিএলে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরসিবি আনবক্স ইভেন্টে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে হলো এই ঘোষণা। বিরাট কোহলি জানিয়ে দিলেন, তিনি কোনওদিন আরসিবি ছাড়বেন না।

IPL 2024 RCB-

আজও চিন্নাস্বামী স্টেডিয়ামে জোরকদমে অনুশীলন সারেন কোহলিরা। মহিলাদের প্রিমিয়ার লিগ খেতাব এবার জিতেছে আরসিবি। ১৬ বছরে পুরুষদের দল একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। WPL-এর দ্বিতীয় বছরেই প্রথমবার ফাইনালে উঠে বাজিমাত করেছে আরসিবির মহিলা দল।

আরসিবি আনবক্স ইভেন্টে স্মৃতি মান্ধানা WPL ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন। ছিলেন সতীর্থ ও সাপোর্ট স্টাফরাও। ফাফ দু প্লেসি, বিরাট কোহলিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মান্ধানাদের গার্ড অব অনার দিলেন। ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করে WPL জয়ী দল।

বিরাট কোহলির মতো স্মৃতি মান্ধানার জার্সি নম্বর ১৮। আরসিবি ভক্তরা আশায়, বিরাটরাও এবার আইপিএল জিততে পারবেন। আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন, আমি সব সময় আরসিবিতেই থাকব। ১৬ বছর ধরে আমিও আইপিএল জেতার স্বপ্ন দেখছি। এবার যাতে জোড়া ট্রফি পাই সেজন্য সেরাটা উজাড় করে দেব।

বিরাট উচ্ছ্বসিত প্রশংসা করেন আরসিবির ফ্যানবেস দেখে। তিনি বলেন, বেঙ্গালুরুতে WPL-এর সময় যেভাবে ক্রিকেটপ্রেমীরা হাজির ছিলেন তা অতুলনীয়। আরসিবির ম্যাচে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। ফাইনালেও ৩০ হাজার আরসিবি ভক্ত ছিলেন। এটা দু-এক বছরে হয় না। সততা, বিশ্বাস, আবেগ, খেলার ধরনেই এই আস্থা তৈরি হয়।

বিরাটের কথায়, আশা করি ট্রফির সংখ্যা এবার দ্বিগুণ করতে পারব। সেটা হলে সত্যিই স্পেশ্যাল হবে। আমি আইপিএল জয়ী দলের অংশ হতে চাই। সেই লক্ষ্যে ফ্যানেদের জন্য সেরাটা দেব। আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন। আইপিএল জেতার অনুভূতির সাক্ষী থাকতে এত বছর ধরে স্বপ্ন দেখে চলেছি।

উল্লেখ্য, গত বছর কোহলি ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ষষ্ঠ স্থানে শেষ করেছিল আরসিবি। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে আরসিবি। বিরাটরা অনুপ্রেরণা নিচ্ছেন স্মৃতিদের থেকেই।

স্মৃতি মান্ধানা বলেন, খেতাব জেতা একটা বিষয়। কিন্তু জার্সির তুলনা যাঁরা করছেন তাঁদের বলব ১৮ নম্বর জার্সিধারী আরেকজন (বিরাট কোহলি) দেশের জন্য যা করেছেন তা বিরাট। ফলে তিনি যা অর্জন করেছেন এবং আমার কেরিয়ার যেখানে দাঁড়িয়ে সেখানে জার্সি নম্বর দিয়ে তুলনা টানা অর্থহীন। কোনও তুলনাই চলে না। আমরা সকলেই তাঁকে শ্রদ্ধা করি, সম্মান করি। তাঁর থেকে অনুপ্রেরণা পাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+