IPL 2024: প্লে-অফের পথ পাকা করাই লক্ষ্য সঞ্জুদের, জানুন রাজস্থান-মুম্বই দলের সম্ভাব্য প্রথম একাদশ
সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। লিগের শীর্ষে রয়েছে রাজস্থান, জয়পুরে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই প্লে অফের অনেকটা এগিয়ে যাবে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের ধারা ধরে রাখতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।শেষ ম্যাচে দুই দলই জয় পেয়েছে। ফলে আত্মবিশ্বাসী দুই শিবির।
টানা তিনটি ম্যাচ হারার পর, মুম্বই ইন্ডিয়ান্স তাদের পরের চার ম্যাচে তিনটি জয় নিয়ে বাউন্স ব্যাক করেছে। সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামছে হার্দিক পাণ্ডিয়ার দল। চোট থেকে সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তনের পর থেকে, তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে ব্যবহার করা হয়েছে, দল যখন বোলিং করে তখন তার স্থলাভিষিক্ত হন পেসার আকাশ মাধওয়াল। জয়পুরেও একই পন্থা নিতে পারে মুম্বই।

পয়েন্ট তালিকায় এক নম্বরে আছে রাজস্থান। ৭ ম্যাচে ১২ পয়েন্টে আছে তারা। অন্যদিকে ৬ নম্বরে থাকা মুম্বই ৭ ম্যাচে ৮ পয়েন্টে আছে।জয়পুরের গরম দুই দলকেই ভাবাতে পারে। তবে মান সিং স্টেডিয়ামে বড় রান উঠছে। মূলত এই মাঠের উইকেট ব্যাটিং সহায়ক। তাই এই ম্যাচেও বড় রান উঠবে বলেই আশা করা হচ্ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আইপিএলের ইতিহাসে দুই দল ২৯ বার মুখোমুখি হয়েছে এরমধ্যে ১৫ বার জিতেছে মুম্বই এবং ১৩ বার জিতেছে রাজস্থান।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার),সূর্যকুমার যাদব, রোমারিও শেফার্ড, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবী, শ্রেয়স গোপাল, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ, আকাশ মাধওয়াল।












Click it and Unblock the Notifications