IPL 2024: হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের বড় ভরসা চিপকের ভূমিপুত্র, ঘরে ফিরে আবেগতাড়িত অশ্বিন
গ্যালারির সমর্থক থেকে টিম ইন্ডিয়ার সদস্য। চিপকেই যেন বৃত্তপূরণ ঠিকানা রবিচন্দ্রন অশ্বিনের কাছে। একটা সময় এই মাঠে বাবার হাত ধরে আসতেন ভারতীয় দলের খেলা দেখতে। এরপর বল হাতে নেমেছেন রাজ্য-জাতীয় দল এমনকি সিএসকের হয়ে।অশ্বিনের ক্রিকেট কেরিয়ারের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে আছে চিপক স্টেডিয়াম। নিজের শহরে, চেনা পরিবশে দাঁড়িয়ে বেশ নস্টালজিক অশ্বিন।
চিপক স্টেডিয়ামে ঘরোয়া থেকে আন্তর্জাতিক এবং আইপিএল মিলিয়ে কত ম্যাচ খেলেছেন তার হিসেব নেই। শুক্রবার ঘরের মাঠ চিপকে ফের খেলতে নামছেন অশ্বিন, তবে রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএলের কোয়ালিফায়ার ২ ম্যাচের আগে স্মৃতির সরণিতে ভাসছেন অশ্বিন। ফিরে গেলেন অতীতের স্মৃতিতে।

অশ্বিন আরও বলেছেন, 'আমি অপেক্ষায় আছি, চেন্নাইয়ের ক্রিকেট প্রেমীদের সামনে খেলার। এবং আমি নিশ্চিত আমরা হাল্লা বোল সমর্থন পাব। সুতরাং, এটি একটি খুব আকর্ষণীয় খেলা হতে যাচ্ছে. এই মাঠে শেষ যে ম্যাচটা খেলেছিলাম, ব্যাট হাতে বড় একটা অবদান ছিল। এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছি। চেন্নাই সমর্থকদের সামনে খেলার অভিজ্ঞতা, এর চেয়ে ভালো আর কী হতে পারে!'
“It’s a homecoming for Ashwin!” 💗 pic.twitter.com/F7J3j1kbcZ
— Rajasthan Royals (@rajasthanroyals) May 24, 2024
চিপকে ভূমিপুত্র অশ্বিনের উপর গুরুত্বপূর্ণ ম্যাচে অনেকটাই নির্ভর করছে রাজস্থান দল। ৩৭ বছর বয়সী এই স্পিনার হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভাঙার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা নিতে পারেন। এখনও পর্যন্ত, অশ্বিন ১৪ ম্যাচে ৮.৩১ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন। চিপকে ৪২টি আইপিএল ম্যাচে, অশ্বিন একটি চিত্তাকর্ষক ইকোনমিতে ৫০ উইকেট নিয়েছেন অশ্বিন।চিপকের উইকেট চিরকালই স্পিনারদের বাড়তি সাহায্য করে।
আজকের ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে রাজস্থান। ফলে ঘরের মাঠে ফাইনাল খেলতে নামতে পারবে অশ্বিন।












Click it and Unblock the Notifications