IPL 2024: সূচনাতেই ধাক্কা দাদার দলের, প্রথম ম্যাচে জয় পেয়ে অভিযান শুরু করল পঞ্জাব
শনিবার আইপিএলেির প্রথম ডাবল হেডারের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। খাতায় কলমে ম্যাচটা উত্তরের ডার্বি। কিন্তু ম্যাচের যাবতীয় আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই তিনি ঋষভ পন্থ। ১৫ মাস পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন পন্থ। ফলে তাঁর দিকেই রয়েছে যাবতীয় আর্কষণ। অন্যদিকে মোহালির বদলে এবার নিজেদের হোম ম্যাচ নব নির্মিত মুলানপুর স্টেডিয়ামে খেলতে নামছে পঞ্জাব। ম্যাচের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদেন।

পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ১৭৫
পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল দিল্লি। প্রীতির দলকে জিততে হলে করতে হবে ১৭৫।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। নতুন উইকেটে প্রথমেই ব্যাটিং করতে চাননি। দিল্লির হয়ে ওপেন করতে নােমেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। যদিও দুই ওপেনারই খুব বড় রান পেলেন না। ওয়ার্নার এবং মিচেল মার্শ কেউই বড় রান পেলেন না। যদিও তাঁর পরিকল্পনার বিপরীতে গিয়ে শুরুটা ভাল করেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নার ২৯ এবং মার্শ ২০ রানে আউট হলেন।
হোপ করে ৩৩ রান। ওয়ার্নার আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। প্রত্যাবর্তনের ম্যাচে ১৩ বলে ১৮ রান করে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল দুটি চার। রিকি ভুই, স্টাবস
ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। অক্ষর পটেল ২১ রান করেন। এরপরই মাস্টারস্ট্রোক দিলেন দাদা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অভিষেককে নামায় দিল্লি। সৌরভ পন্টিংয়ের ফাটকা কাজে লেগে যায়। ১০ বলের ইনিংসে ৩২ রান করেন চন্দননগরের বঙ্গ সন্তান।অভিষেকের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করল দিল্লি। এবার পরীক্ষা দিল্লির বোলারদের।
বড় রান পেলেন না পন্থ
৪৫৩ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামলেন পন্থ। কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে বড় রান পেলেন না পন্থ। প্রত্যাবর্তনের মঞ্চে প্রত্যাশা পূরণে ব্যর্থ পন্থ। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৩ বলে ১৮ রান করে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল দুটি চার। হর্ষল প্যাটেলের বলে আউট হলেন।
দুই দলের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো,স্যাম কারান,লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, হরপ্রীত ব্রার,শশাঙ্ক সিং, , রাহুল চাহার, কাসিগো রাবাদা, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, সাই হোপ, মিচেল মার্শ, ঋষভ পন্থ, রিকি ভুই, ত্রিস্তান সাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ঈশান্ত শর্মা,
টসে জিতল পঞ্জাব কিংস
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শিখর ধাওয়ান। ৪৫৩ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামলেনপন্থ। ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেন পন্থ। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল ৩২বার মুখোমুখি হয়েছে। দুই দল ১৬ বার করে জিতেছে। আইপিএলের ৩৬তম ভেন্যু মুলানপুর, এরআগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলা হয়েছে এই স্টেডিয়ামে। উইকেটে বাড়তি বাউন্স রয়েছে।দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করে পন্থ বলেন, ‘আমি আবেগতাড়িত, কিন্তু ওটা নিয়ে খুব বেশি ভাবছি না। বর্তমানে ফোকাস করতে চাইছি।নতুন উইকেটে আমরা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম।’












Click it and Unblock the Notifications