IPL 2024: জল্পনায় জল ঢেলে স্যাম কারানকে ধরে রাখল পঞ্জাব কিংস, প্রীতির দল থেকে বাদ পড়লেন কারা?
জল্পনা থাকলেও শেষ পর্যন্ত স্যাম কারানকে ছাড়ল না পঞ্জাব কিংস। দলের সব থেকে দামি ক্রিকেটারকেই ছেড়ে দিতে পারে প্রীতি জিন্টার দল এমন জল্পনাই তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরে। কিন্তু ব্রিটিশ তারকা যতই শেষ মরসুমে মন ভরাতে না পারুক, প্রতিভার প্রতি আস্থা হারাল না পাঞ্জাব। শেষ পর্যন্ত রবিবার বিকেলে যে তালিকা প্রকাশ করা হয়েছে পঞ্জাব দলের পক্ষ থেকে তাতে নাম রয়েছে স্যামের।
১৮.৫ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে নিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন। স্যামকে ছাড়লে ২৩ কোটি টাকা হাতে থাকবে পঞ্জাবের।কিন্তু ব্রিটিশ অল রাউন্ডারের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই উঠে না। পাঞ্জাব কিংস ছেড়ে দিল ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ধান্ডা, রাজ বাওয়া ও শাহরুখ খানকে।

মোট পাঁচজন ক্রিকেটারকে ছেড়েছে প্রীতির দল। ক্রিকেট বিশ্লেষকদের সবথেকে বেশি অবাক করেছে শাহরুখ খানকে ছেড়ে দেওয়া। টি২০তে কার্যকরী ভূমিকা নিতে পারতেন শাহরুখ। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ার কিছুটা অবাক অনিল কুম্বলের মতো পঞ্জাব দলের প্রাক্তন কোচ। ২৯.৫ কোটি টাকা হাতে নিয়েই নিলামে নামবে প্রীতি জিন্টার দল।
অন্যদিকে রাজস্থান দলে অবশ্য খুব বেশি চমক নেই। শনিবার রাতেই আগামী মরসুমে আইপিএল না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন জো রুট। রাজস্থান রয়্যালস আগামী মরসুমের জন্য ছেড়ে দিল জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, আব্দুল বাসিত, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা, কেএম আসিফ।
২০২৩ সালে রাজস্থান রয়্যালস ১৪টি ম্যাচ খেলে ৭টি জেতে, আর ৭টি ম্যাচে হেরে যায়। এটি উল্লেখযোগ্য যে রাজস্থান রয়্যালস আইপিএল ২০০৮-এর ট্রফি জিতেছিল। কিন্তু এরপর থেকে আইপিএল শিরোপা জিততে পারেনি এই দলটি। এবার কিন্তু ১৪.১ কোটি টাকা নিয়ে মিনি নিলামে নামতে হবে রাজস্থানকে।
রাজস্থান দল ধরে রেখেছে সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, কুণাল সিং রাঠোর, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জস বাটলার, ডোনোভান ফেরেরা, ধ্রুব জুরেল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, কুলদীপ সেন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, আভেশ খানকে (এলএসজি থেকে ট্রেডে নিয়েছে)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications