IPL 2024: পাঞ্জাব কিংসের জার্সির রং বদল! সংস্কার, নাকি বিসিসিআইয়ের নির্দেশ? খোলসা করলেন প্রীতি
IPL 2024: আইপিএলে ফের বদলাল পাঞ্জাব কিংসের জার্সির রং। এবার নতুন নয়। যদিও কারণ নতুন। পাঞ্জাবের এই ফ্র্যাঞ্চাইজি আজ অবধি একবারও আইপিএল খেতাব জিততে পারেনি।
কিংস ইলেভেন পাঞ্জাব থেকে দলের নাম করা হয়েছে পাঞ্জাব কিংস। জার্সি থেকে হেলমেট, রং বদল আগেও হয়েছিল। এবারও হলো। পাঞ্জাব কিংসের জার্সি উন্মোচনেই বিষয়টি পরিষ্কার হলো।

ভাগ্য বদলের জন্য আগে দলের নাম, জার্সি, হেলমেটের রং বদলেও সাফল্য আসেনি। তাহলে কি ফের সংস্কারের বশে বদলে গেল পাঞ্জাব কিংসের জার্সি? নতুন জার্সির সামনের দিকে অগ্নিশিখার ডিজাইন রয়েছে। বেশ কিছু বদল এসেছে। তবে লাল রং বদলায়নি।
Sadde Shers ❤️ Saddi Navi Jersey! ❤️🔥#SherSquad, how much do you love our new kit on a scale of 😍 to 🔥?#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/fIi0FNulXC
— Punjab Kings (@PunjabKingsIPL) March 16, 2024
পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা জানিয়েছেন, জার্সি বদলের কারণ। তাঁর দাবি, এবার আর সংস্কারের বশে রং বদলের পথে হাঁটেননি তাঁরা। বরং বাধ্য হয়েছেন। বিসিসিআইয়ের নির্দেশিকা মানতেই জার্সির রং বদলাতে হয়েছে বলে দাবি প্রীতির। ফলে সংস্কার নয়, বোর্ডের নীতির কারণেই রং বদল!
প্রীতি জিন্টার কথায়, আমাদের দলের জার্সিতে ছিল লাল, ধূসর ও সাদা রং। কিন্তু এবার বিসিসিআই রুপালি, ধূসর ও সাদা রং জার্সিতে রাখতে বারণ করেছে। বল দেখার ক্ষেত্রে সমস্যা হয়, এই কারণ দেখিয়েই তিন রঙে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে লাল জার্সির সঙ্গে মানানসই রঙের কম্বিনেশন রাখা হয়েছে।
চণ্ডীগড়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রীতি-সহ ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে ছিলেন শিখর ধাওয়ান, অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটাররা। লাল ছাড়াও পাঞ্জাব কিংসের জার্সিতে রয়েছে হলুদ রং। এ ছাড়া ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সোনালি, নেভি ব্লু-র মতো রং।
𝙄𝙋𝙇 𝙛𝙪𝙡𝙡 𝙤𝙛 𝙨𝙩𝙖𝙧𝙨! 💫♥️#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/4h40UkK2Ik
— Punjab Kings (@PunjabKingsIPL) March 16, 2024
নতুন জার্সি উন্মোচনে হাজির ছিলেন দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও। বিদেশিরা একে একে আসতে শুরু করেছেন। হর্ষল প্যাটেল বলেন, মাঠে যখন খেলতে নামি তখন কালার কম্বিনেশন মাথায় থাকে না। জার্সি পরে স্বস্তি পাচ্ছি কিনা সেটাই বড় ব্যাপার। এই জার্সি পরে অনুভূতি ভালোই।
𝐒𝐡𝐢𝐤𝐡𝐢 𝐩𝐚𝐚 + 𝐆𝐢𝐩𝐩𝐲 𝐩𝐚𝐚 + 𝐍𝐚𝐯𝐢 𝐉𝐞𝐫𝐬𝐞𝐲 = 🔥🤩♥️#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/2lX4INUiF5
— Punjab Kings (@PunjabKingsIPL) March 16, 2024
পাঞ্জাব কিংসের জার্সির রং যেমন বদলাল, তেমনই তারা এবার হোম ম্যাচ খেলবে মুল্লানপুরে পিসিএ-র নতুন স্টেডিয়ামে। যা দলের ভাগ্য সুপ্রসন্ন করতে সহায়ক বলে আশাবাদী পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ২৩ মার্চ ওই স্টেডিয়ামেই পাঞ্জাব কিংসের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
২৫ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের। ৩০ মার্চ লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন শিখররা। ৪ এপ্রিল আমেদাবাদে শিখরদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications