IPL 2024: কেকেআরকে ম্যাচ জিতিয়ে অন্য খেলায় মাতলেন, কোহলির আউট বিতর্কেও স্ট্রেট কাট উত্তর সল্টের
ব্যাট হাতে নামলেই ঝড় তুলছেন, উড়ন্ত রান আউট করে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিচ্ছেন, আবার কলকাতার প্রবল গরমের মধ্যেই গল্ফ স্টিক হাতে নেমে পড়ছেন ফিল সল্ট। কেকেআর দলে একাধিক তারকা থাকলেও ক্রমেই মধ্যমণি হয়ে উঠছেন সল্ট।
রবিবার ইডেন সাক্ষী থেকেছিল সল্টের উড়ন্ত রান আউটের। সেইসঙ্গে আরসিবির মুখের গ্রাস কেড়ে নাইটদের জয় এনে দেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। কিন্তু সোমবার বেলা গড়াতেই ব্যাট ছেড়ে গল্ফ স্টিক ধরলেন কেকেআর তারকা। দক্ষিণ কলকাতার একটি গল্ফ কোর্টে যান সল্ট, সঙ্গে ছিলে দলের সিইও ভেঙ্কি মাইশোর। তীব্র গরমকে উপেক্ষা করেই গল্ফ খেলায় মেতে উঠলেন দুই জনেই।

শুধু গল্ফ খেললেন না, একইসঙ্গে কোহলির বিতর্কিত আউট নিয়ে মুখও খুললেন। বলা ভালো কোহলির কাটা ঘায়ে নুনের ছিঁটে ছড়িয়ে দিলেন সল্ট। বিরাটের আউট প্রসঙ্গে কেকেআরের তারকা ক্রিকেটার বলেন, 'বিরাটের আউট নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। আমাদের জন্য বিষয়টা ভালোই হয়েছে, যেহেতু আআদের পক্ষে গিয়েছে সিদ্ধান্ত। তবে আউটের সিদ্ধান্তের সঙ্গে সহমত। এই ধরনের সিদ্ধান্তের জন্যই নিয়ম কানুন বানানো হয়েছে।'
এখানেই থেমে না থেকে সল্ট আরও বলেন, 'আগামী দিনে হয়তো খতিয়ে দেখা হবে নিয়মটা সঠিক কি না। পুরো বিষয়টা নতুন। একজন ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, সঠিক সিদ্ধান্তের জন্য প্রযুক্তির ব্যবহার ভাল। ক্রিকেটের জন্যও ভাল।' কোহলির আচরনের জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
সুনীল নারিনের সঙ্গে ব্যাটিং পার্টনারশিপ প্রসঙ্গে সল্ট বলেন, সুনীলের সাথে এটি দুর্দান্ত ব্যাটিং, সে খুব শান্ত প্রকৃতির মানুষ। ব্যাটিং ওপেনিং করার সময়, অসম্ভব শান্ত থাকে। আমি মনে করি আমার জন্য ভাল জিনিসগুলির মধ্যে একটি হল সে চাপ কমিয়ে দেয় এবং আমাকে আমার প্রথম ১০ বলে ২০০ হারে স্ট্রাইক করতে হয় না নারিনের জন্য।ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও ভীষণ গুরুত্ব দিচ্ছি। কঠিন কাজ। এই ধরনের পিচে কিপিং করাটা শক্ত।'












Click it and Unblock the Notifications