IPL 2024: শুধু জিততে হবে আইপিএল ট্রফিটা, চিপকেই ধোনির রেকর্ড স্পর্শ করার সুযোগ কামিন্সের সামনে
চিপক মানেই চেন্নাই সুপার কিংসের দুর্গ। থালা অর্থ্যাত মহেন্দ্র সিং ধোনির দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই চিপক স্টেডিয়ামেই রবিবার সন্ধ্যায় আইপিএলের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। চেন্নাইয়ের এই মাঠে কিন্তু সিএসকে বা মহেন্দ্র সিং ধোনি এবার ফাইনালের মঞ্চে নেই। খেতাব লড়াইয়ে মুখোমুখি হবে কেকেআর- সানরাইজার্স হায়দরাবাদ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সিএসকে।
চেন্নাই সুপার কিংস তবে ফাইনালে না থাকলে মহেন্দ্র সিং ধোনির অস্তিত্ব কিন্তু একেবারেই অস্বীকার করা যাবে না। মাহির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রেকর্ড, নজির এবং ট্রফি। ফলে যে কোন মেগা ম্যাচেই আগে উঠে আসে মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বের কথা। ব্যতিক্রম হল না কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ফাইনালের ক্ষেত্রেও।

২০১১ সালে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ট্রফি জেতার কয়েক মাসের মধ্যেই ভারতীয় দলকে আইসিসি একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন ক্যাপ্টেন কুল। এরপর থেকে আর কোন অধিনায়কই আইপিএল ট্রফি এবং একদিনের বিশ্বকাপ একসঙ্গে জিততে পারেননি। এবার সেই সুযোগ রয়েছে প্যাট কামিন্সের সামনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ সিরিজ, একদিনের বিশ্বকাপ। বিগত এক ১ বছরে তিনটি ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে প্যাট কামিন্সের নাম, তাও অধিনায়ক হিসেবে।। সাফল্যই বলে দিচ্ছে এই মুহূর্তে বিশ্বের সেরা অধিনায়ক কে?এক ক্যালেন্ডার ইয়ারে দুটি আইসিসি ট্রফি সহ অ্যাশেজ সিরিজ জয়, এমন সাফল্য সাম্প্রতিক অতীতে কোনও অধিনায়কের নেই। রবিবার আরও একটা ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে প্যাট কামিন্স।
হায়দরাবাদ দলের বোলিং বিভাগে মূল শক্তি প্যাট কামিন্স। তাঁর ৪ ওভারই ফাইনালে বড় ফ্যাক্টর করে দিতে পারে। এখনও পর্যন্ত ১৭ উইকেট তাঁর নামের পাশে।সানরাইজার্স হায়দরাবাদ-এর অন্যতম শক্তি হল প্যাট কামিন্সের শান্ত এবং বিচক্ষণ নেতৃত্ব। মুম্বই ইন্ডিয়ান্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর মতো দলগুলির বিপরীতে, সানরাইজার্স হায়দরাবাদ সম্ভবত কম শক্তিতে জয়লাভ করে। এই জয়ের নেপথ্যে রয়েছে কামিন্সের নেতৃত্ব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications