IPL 2024: হার্দিক চটলেন গুজরাতি খাবারে, স্ক্রিপ্টেই মেজাজ গরম পন্থ-রাহুলের, ধুতি নিয়ে নাজেহাল শ্রেয়স

IPL 2024: আইপিএল শুরু মার্চের ২২ তারিখ। তার আগে সম্প্রচারকারী সংস্থার তরফে বন্দোবস্ত করা হয়েছে আইপিএলের প্রোমো শ্যুটের। সেখানেই দেখা গেল নজিরবিহীন কাণ্ড।

আইপিএলের চার অধিনায়ক শ্যুটিং করতে গিয়ে মেজাজ হারালেন, বিরক্তি প্রকাশ করলেন। গোপন ক্যামেরায় তৈরি সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হতে সময় লাগেনি।

IPL 2024: হার্দিক চটলেন গুজরাতি খাবারে, স্ক্রিপ্টেই মেজাজ গরম পন্থ-রাহুলের

ঋষভ পন্থ আইপিএলের প্রথমার্ধে শুধু ব্যাটার হিসেবেই খেলবেন, নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসকে। পন্থকে দেখা যাবে প্রোমোয়। তারই শ্যুটিংয়ে পন্থ দেখা গেল স্ক্রিপ্ট বদলের দাবি জানাতে। পন্থের জন্য গ্লিসারিন এনেছিলেন শ্যুটিং টিমের এক কর্মী। তাঁকে কাঁদতে হবে এমন দৃশ্যে অভিনয়ের জন্য।

পন্থ সটান বলে দেন, আমাকে কখনও কেউ কাঁদতে দেখেছে। কেন আমাকে তাই প্রোমোয় ইমোশনাল হতে হবে? তাঁকে বারবার অনুনয়-বিনয় করতে দেখা যায়। বলা হয়, চরিত্রের কথা ভেবে কাঁদার অভিনয়ের জন্য। পন্থ পাল্টা ওই কর্মীকে কেঁদে দেখাতে বলেন। ডিরেক্টরের কাছে গিয়ে চিত্রনাট্য বদলে কী করলে ভালো হয় তা জেনে আসতে বলেন।

হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। লিকড ভিডিওয় দেখা গিয়েছে হার্দিককে খেতে দেওয়া হয়েছে ধোকলা, জিলিপি। হার্দিক তা দেখে খেতে অস্বীকার করেন। তিনি জানতে চান, কেন এ সব খেতে দেওয়া হয়েছে? তাঁকে বলা হয় ম্যানেজ করে নিতে।

হার্দিক বলেন, এটা চলতে পারে না। কে পাঠিয়েছে এ সব? আমাকে ফিটনেসের খেয়াল রাখতে হয়। কোথায় শেফ, নিউট্রিশনিস্ট? তখন হার্দিককে বলা হয়, একটু দেরি হয়ে গিয়েছে। ম্যানেজ করে নিতে। এই খাবার খেলে স্ট্যামিনা বাড়বে। হার্দিক বলে দেন, এতে স্ট্যামিনা বাড়বে না, বিগড়ে যাবে।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলেন, এত পাতার স্ক্রিপ্ট মনে রাখা সম্ভব নয়। কে এই স্ক্রিপ্ট লিখেছেন। তার উপর লেখাও খটখট। রাহুলকে বলতে শোনা যায়, লোকে তো আইপিএলের খেলা দেখবে। কেউ তো আর টক শো দেখতে বসবে না। বেশ কয়েকটি প্রশ্ন দেখেও অসন্তোষ প্রকাশ করেন রাহুল।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবার দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। তবে ধুতি পরতে গিয়ে তিনি নাজেহাল। ধুতি সামলানো নিয়েই পড়েছেন মহাচিন্তায়। শ্যুটিং টিমের এক তরুণী সদস্যকে দেখা যায়, শ্রেয়সকে ঝুতি পরাচ্ছেন। বাঙালি স্টাইলে। কিন্তু শ্রেয়স ধুতি সামলানো নিয়ে চিন্তায়। পায়ে জড়িয়ে পড়ে যাওয়ার আশঙ্কাও করছেন।

ধুতি উল্টো না সোজা, সেটাও বুঝতে পারছেন না নাইট অধিনায়ক। তাঁকে ওই তরুণী বলেন, আপনি ঘুরে দাঁড়ান। আমি ধুতি পরিয়ে দিচ্ছি। শ্রেয়স তখন বলেন, এমনিতেই শ্যুটিংয়ে বালিগঞ্জ, সল্টলেক-সহ গোটা কলকাতা ঘুরতে হয়েছে। এখন আবার ঘুরে দাঁড়াতে হবে। আমার তো মাথা ঘুরছে।

আগে একটি টিভি চ্যানেলে এভাবেই সকলকে বোকা বানাতে বকরা বলে অনুষ্ঠান জনপ্রিয় হয়েছিল। সেই ঢঙেই এবার আইপিএলের চার অধিনায়কের সঙ্গে নিছক মজা করতেই এই ভিডিও বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+