Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলে বর্ষসেরা উদীয়মান নীতীশ কুমার রেড্ডির উত্থান চমকপ্রদ, এই পুরস্কার আর কারা পেয়েছেন?

IPL 2024: আইপিএল ফাইনালের দিনেই ২১ বছর পূর্ণ করেছেন। যদিও জন্মদিনে ফাইনালে সাফল্য আসেনি। আইপিএল খেতাব জয়ের স্বপ্নও অধরা থেকে গিয়েছে।

যদিও এবারের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি দখলে নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। আইপিএলের শুরু থেকে আজ অবধি এই পুরস্কার পাওয়া ৬ ক্রিকেটার পরবর্তীকালে আইপিএল দলের পাকাপাকি অধিনায়ক হয়েছেন।

IPL 2024

নীতীশ কুমার রেড্ডির এটি ছিল আইপিএল কেরিয়ারের দ্বিতীয় মরশুম। গত বছর তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২টি ম্যাচ খেলেন। মোট ৫ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান দিয়ে উইকেট পাননি। ব্যাটিংও পাননি। এবারের আইপিএলে ১৩টি ম্যাচে ২ বার অপরাজিত থেকে নীতীশ করেছেন ৩০৩ রান।

এবারের আইপিএলি তিনি ২টি অর্ধশতরান করেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৬। গড় ৩৩.৬৭, স্ট্রাইক রেট ১৪২.৯২। ৫টি ক্যাচ ধরেছেন, যার কয়েকটি দর্শনীয়, ফলে নজর কেড়েছেন ফিল্ডিংয়েও। ৭৯টি বল করে ১৫৩ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। সেরা বোলিং ১৭ রানের বিনিময়ে ২ উইকেট।

নীতীশ ২০১৭-১৮ মরশুমে বিজয় মার্চেন্ট ট্রফিতে অন্ধ্রের হয়ে ত্রিশতরান করে নজর কাড়েন। এরপর নাগাল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩৪৫ বলে করেন ৪৪১। ১৭৬.৪১ গড়ে তাঁর করা মোট ১২৩৭ রান টুর্নামেন্টের রেকর্ড। সেই মরশুমে বিসিসিআইয়ের বিচারে বর্ষসেরা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারের পুরস্কার পান নীতীশ।

ঘরোয়া ক্রিকেটে অন্ধ্রের হয়ে নতুন বলে বোলিং করেন। তাঁর অল-রাউন্ড দক্ষতা দেখেই ২০২৩ সালের আইপিএলের নিলাম থেকে নীতীশকে দলে নেয় সানরাইজার্স, ২০ লক্ষ টাকার চুক্তিতে। এবারের আইপিএলে দলকে প্লে-অফে তোলার নেপথ্যে অবদান রাখেন নীতীশ।

পাঞ্জাব কিংস ম্যাচে নীতীশ করেছিলেন ৬৪, ১ রানে জিতেছিল সানরাইজার্স। দিল্ল ক্যাপিটালস ম্যাচ ২ রানে জিতেছিল সানরাইজার্স, সেই ম্যাচে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন নীতীশ। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রয়েছে ৫৬৬ রান, ১টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ। ২২টি ৫০ ওভারের ম্য়াচে চারটি হাফ সেঞ্চুরি-সহ ৪০৩ রান করেছেন। ২০টি টি২০ ম্যাচে ৩৯৫ রান রয়েছে। প্রথম শ্রেণি, লিস্ট এ ও টি২০-তে তাঁর উইকেটসংখ্যা যথাক্রমে ৫২, ১৪ ও ৩।

২০০৮ সালে প্রথম আইপিএলে বাংলার শ্রীবৎস গোস্বামী আরসিবিতে ছিলেন, সেবার তিনিই ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পান। ২০০৮ সালে ডেকান চার্জার্সের রোহিত শর্মা, ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সৌরভ তিওয়ারি, ২০১১ সালে কেকেআরের ইকবাল আবদুল্লা, ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের মনদীপ সিং এই পুরস্কার জেতেন।

২০১৩ সালে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের অক্ষর প্যাটেল, ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের শ্রেয়স আইয়ার, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের মুস্তাফিজুর রহমান, ২০১৭ সালে গুজরাত লায়ন্সের বেসিল থাম্পি, ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, ২০১৯ সালে কেকেআরের শুভমান গিল, ২০২০ সালে আরসিবির দেবদত্ত পাড়িক্কল, ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক এবং গত বছর রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল আইপিএলে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+