Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএল ম্যাচ চলাকালীন মর্মা‌ন্তিক ঘটনা, মুম্বই ভক্তদের মারে প্রাণ হারালেন সিএসককে সমর্থক

গত দেড় ‌দশকের বেশি সময়ে আইপিএলব নিয়ে উন্মাদনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিনোদনী এই ক্রিকেট লিগ আসক্ত করে রাখে কাশ্মীর থেকে কন্যাকুমারিকার ক্রিকেট ভক্তদের। কিন্তু মাঝে মধ্যেই আইপিএল নিয়ে নিয়ে উন্মাদনা বা আবেগ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যার ফলে বিপদের সৃষ্টি হচ্ছে, এমনকি প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।

সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা চলাকালীন এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে। যেখানে সিএসকে ভক্ত প্রাণ হারালেন মু্ম্বই সমর্থকদের মারে। ঘটানাটি ঘটে বুধবার ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন। সানরাইজার্স অনবদ্য ব্যাটিংয়ের ভর করে ২০ ওভারে মুম্বইয়ের সামনে জয়ের জন্য রেকর্ড ২৭৮ রানের লক্ষ্য রাখে।

CSK admirer

৬৩ বছর বয়সি বন্দোপন্ত বাপসো তিবিলে চেন্নাই দলের ভক্ত। রোহিত শর্মা আউট হওয়ায় এখন এই ম্যাচে কীভাবে জিতবে মুম্বই? তিনি এই প্রশ্ন করেন। রোহিত আউট হওয়ার পর মুম্বই কী করে ম্যাচ আর জিতবে, দুই সিএসকে সমর্থককে কটাক্ষ করতে শুরু করেন। বন্দোপন্ত বাপসো তিবিলের এই কটাক্ষকে ভালোভাবে মেনে নিতে পারেনি সেখানে উপস্থিত থাকা দুই মুম্বই সমর্থক।

এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন দুই সিএসকে সমর্থক বলবন্ত মহাদেব ঝাঞ্জগে ও সাগর সদাশিব ঝাঞ্জগে। এরপর দুজনেই তিবিলের ওপর হামলা চালায়। বলবন্ত ঝাঁঝে লাঠি দিয়ে তিবিলের মাথায় আঘাত করেন, তারপর সাগর তার মাথায় একটি তক্তা দিয়ে মারেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিবিলে।

চারদিন ধরে হাসপাতালেই লড়াই করছিলেন বন্দোপন্ত। কিন্তু জীবনযুদ্ধে হারতে হল তাঁকে। শনিবার, ৩০ মার্চ জীবনযুদ্ধে পরাজিত হন বন্দোপন্ত। প্রাণ হারালেন সিএসকে সমর্থক। এই ঘটনার জন্য বছর ৫০-র বনবন্ত মহাদেব এবং ৩৫ বছর বয়সি সাগরকে কোলাপুরের করবীর থানার পুলিশ গ্রেফতার করেছে।

করবীরের পুলিশ ইন্সপেক্টর কিশোর শিন্ডের মতে, বুধবার রাতে একটি বাড়িতে অন্য লোকদের সঙ্গে আইপিএল ম্যাচ দেখছিলেন বলওয়ান্ত ঝাঁজে এবং সাগর ঝাঁজে। তারা দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত এবং হায়দরাবাদ দল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করায় ক্ষুব্ধ হন।

সোমবার,ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে কটূক্তি করলে সেই ভক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এমনই খবর ভাসছিল। যদিও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বিষয়টি সম্পূর্ণ নস্যাত করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+