IPL 2024: আইপিএলের পরই ক্রিকেটকে বিদায়! নিজের অবসর পরিকল্পনা ফাঁস করলেন ধোনি
ভারতীয় দল থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন তিন বছর আগে। বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধু হলুদ জার্সিক সুতোয় বাধা। কিন্তু ৪২-র ধোনি কতদিন আইপিএলে খেলবেন সেটা নিয়ে চর্চার অন্ত নেই। ২০২৩ সালের আইপিএলের সময়ই ধোনির অবসর নিয়ে প্রবল ভাবে চর্চা হয়েছিল। ২০২৪ সালের আইপিএল শুরু হতে এখনও বাকি কয়েকমাস। তারআগেই নিজের অবসর পরিকল্পনা ফাঁস করলেন ধোনি।
ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়ার পর ধোনি কী করবেন? কোচিংয়ে আসবেন নাকি ক্রিকেট প্রশাসনে নাম লেখাবেন। নাকি রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করবেন? তা নিয়ে জল্পনা কম নয়। যদিও সব জল্পনার অবসান ঘটালেন মাহি নিজেই। অবসরের পর তাঁর পরিকল্পনা নিজেই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অবসর প্রসঙ্গে ধোনি বলেন "আমি এবিষয়ে চিন্তাভাবনা করিনি আগে। আমি এখনও ক্রিকেট খেলছি। এখনও আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পরে আমি কী করব, সেটাই দেখার। সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছরে আমি অবশ্য সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাতে পারিনি।"
সেনাবাহিনীর প্রতি ধোনির ভালোবাসা অনেকেরই জানা। বিভিন্ন সময়ে সেনা ছাউনিতে সময় কাটিয়েছেন এমনকি সেনাকর্মীদের সঙ্গে ট্রেনিংও করেছেন ধোনি। ২০২৩ সালের আইপিএলে পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট। আবারও স্বমহিমায় ধরা দিতে প্রস্তুত তিনি।
সালটা ছিল ২০০৮। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন আইপিএল যাত্রা। তারপর থেকে তিনি এই টুর্নামেন্টে চেন্নাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন।
গত মরসুমেই শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুম হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচ জেতার পর তিনি ঘোষণা করেন যে আরও একটা মরশুম তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান। কিন্তু, গোটা বিষয়টাই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে।
এই প্রসঙ্গে কয়েকদিন আগেই চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, 'অস্ত্রোপচারের পর ধোনি নিজেকে অনেকটা সময় দিয়েছে। এখন অনেকটাই ফিট আছেন মাহি। আইপিএল শুরু হতে এখনও বাকি কয়েকমাস। আমরা আশা করছি ধোনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এবং এবারও ধোনি সিএসকে দলের অধিনায়ক থাকবেন।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications