IPL 2024: জল্পনার অবসান, আইপিএলের আগেই দ্বৈত ভূমিকা প্রকাশ্যে আনলেন ধোনি, দেখুন ভিডিও
গত কয়েকদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির দ্বৈত ভূমিকা নিয়ে চর্চা তুঙ্গে উঠছিল। সোশ্যাল সাইটে খুব একটা সক্রিয় থাকেন না মাহি। মাঝে মধ্যে কোনও কিছু পোস্ট করলে সেটা আলাদা গুরুত্ব পায়। তেমনই কয়েকদিন আগে নতুন ভূমিকার আসার কথা জানিয়েছিলেন মাহি, অবশেষে প্রকাশ্যে এল ধোনির দ্বৈত ভূমিকা।
আইপিলে নতুন কোন ভূমিকায় দেখা যাবে মাহিকে। এই সংক্রান্ত জল্পনার অবসান হল বুধবার দুপুরেই। বিজ্ঞাপনের প্রচারের কৌশলের অঙ্গ হিসাবেই যে সোমবার বিকেল ৫ টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক পোস্ট করেছিলেন ধোনি, তা স্পষ্ট হয়ে গেল।

ধোনি গত সোমবার ফেসবুকে লিখেছিলে, 'নতুন মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না। আর নয়া ভূমিকার জন্যও (অপেক্ষা করতে পারছি না)। এদিকে নজর রাখুন।' আর সেই পোস্টের 'ভূমিকা' শব্দের উপর বিশেষভাবে জোর দেন ধোনি। 'ধোনির ফেসবুক পোস্টের পরেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁর আগামী নিয়ে জল্পনা। কারোর মতে ধোনি হয়তো আর খেলবেন না। তাঁকে দেখা যাবে সাপোর্ট স্টাফ হিসেবে।
অবশেষে বুধবার সমাজমাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। আইপিএলের বিজ্ঞাপনে দ্বৈত ভূমিকাতে দেখা যাচ্ছে ক্যাপ্টেন কুলকে। নতুন এই ভিডিও-তে দেখা যাচ্ছে, দুই বয়সের ধোনিকে। এক জন তরুণ। অন্য জন বৃদ্ধ। ক্যাপশনে ধোনি লেখেন, 'নতুন মরশুমে দ্বৈত ভূমিকা। আইপিএলের সব কিছু দেখা যাবে জিও সিনেমাতে। কারণ, এখানেই সব কিছু।'
আইপিএলের প্রচার মুখ হিসেবে বারবার ধোনিকেই বেছে নিয়েছে সম্প্রচারকারী চ্যানেলগুলি। আইপিএলের প্রচারে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। এবারও তাঁর ব্যতিক্রম হল না। তবে বিজ্ঞাপনে ধোনির বয়স বাড়ল অনেকটাই। তিনি দ্বৈত ভূমিকায় ধরা দিলেন। চলতি আইপিএলে দাদুও তিনি আবার নাতিও তিনি।
গত সোমবার ধোনি যখন ফেসবুকে সেই পোস্ট করেছেন, যখন তাঁকে মুকেশ আম্বানির ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছে। স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ওই অনুষ্ঠান থেকে ভারতের প্রাক্তন অধিনায়কের একাধিক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
কোনও ভিডিয়োয় তাঁকে শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যে অংশ নেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বয়স যতই বাড়ুক, ধোনির ইমেজ কিন্তু এখনও অটুট,তাই প্রচারে মাহিই যে মুখ।












Click it and Unblock the Notifications