IPL 2024: মহম্মদ শামি কি ছাড়ছেন গুজরাত টাইটান্স? কোন দলে যাচ্ছেন? বিসিসিআইয়ের নিয়ম ভাঙার অভিযোগ গুজরাতের

IPL 2024: আইপিএলের নিলামের আগে ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাত টাইটান্সকে বড় ধাক্কা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালে আবির্ভাবের বছরে চ্যাম্পিয়ন ও চলতি বছরের আইপিএলে রানার-আপদের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ছিনিয়ে নিয়ে।

গুজরাত টাইটান্সের ঘরে কি আরও ভাঙন আসন্ন? ট্রেডিংয়ের সময়সীমা শেষের দিকে এগিয়ে যাওয়ার ফাঁকে তুঙ্গে জল্পনা মহম্মদ শামিকে নিয়ে।

IPL 2024: মহম্মদ শামি কি ছাড়ছেন গুজরাত টাইটান্স?

মহম্মদ শামি চলতি আইপিএলে ২৮ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির দখল নেন। সেরা বোলিং ছিল ১১ রানের বিনিময়ে ৪ উইকেট। ইকনমি ৮.০৩, স্ট্রাইক রেট ১৩.৯৩। ইনিংসে চার উইকেট নেন ২ বার। গত টি ২০ বিশ্বকাপের পর দেশের হয়ে না খেললেও আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শামি।

দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে শামিকে শুরু থেকে খেলানো হয়নি। হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেই শামিকে একাদশে রাখতে শুরু করে রোহিত শর্মার ভারত। এরপর দুরন্ত বোলিংয়ের মাধ্যমে বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী হন বাংলার পেসার। নভেম্বরে আইসিসির সেরা হওয়ার দৌড়ে মনোনীতও হয়েছেন।

হার্দিকের পর এবার শামিও গুজরাত টাইটান্স ছেড়ে ট্রেডিংয়ের মাধ্যমে অন্য দলে যাবেন কিনা তা স্পষ্ট হবে ১২ ডিসেম্বরের মধ্যে। ওইদিন অবধিই ট্রেডিং চলবে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে মিনি নিলাম। ফলে ট্রেডিংয়ের মাধ্যমে শামি অন্য দলে যেতেই পারেন, কিন্তু ট্রেডিং প্রক্রিয়ায় বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠছে।

গুজরাত টাইটান্সের সিওও কর্নেল অরবিন্দর সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, প্রতিটি দলেরই অধিকার রয়েছে ভালো ক্রিকেটারদের নিয়ে নিজেদের শক্তি বাড়ানোর। মহম্মদ শামি আমাদের হয়ে ভালো খেলছেন, বেগুনি টুপি জিতেছেন সর্বশেষ সংস্করণে, বিশ্বকাপেও ভালো খেলেছেন। তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।

গুজরাত টাইটান্সের কর্তা এরপরই চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলি শামির সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। বিসিসিআই ট্রেডিংয়ের একটা নিয়ম রেখেছে। যেখানে কোনও দল কোনও ক্রিকেটারকে নিতে চাইলে তা বিসিসিআইকে জানাবে। বোর্ড তখন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু শামির ক্ষেত্রে তেমন কিছু না করে যেভাবে ক্রিকেটার বা এমনকী সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাতে ক্ষুব্ধ গুজরাত টাইটান্স।

শামি আইপিএলে ১১০টি ম্যাচে ১২৭টি উইকেট পেয়েছেন। গুজরাত টাইটান্সের জার্সি গায়ে ২০২২ সালে প্রথম বছরের আইপিএলে তিনি ২০টি উইকেট দখল করেন। সেরা বোলিং ২৫ রানে ৩ উইকেট। গড় ২৪.৪০, ইকনমি ৮, স্ট্রাইক রেট ১৮.৩০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+