IPL 2024: স্টার্ক উইকেট পেলেও হার মানলেন রিঙ্কুর দাপটের কাছে, কেকেআরের ম্যাচ দেখতে ইডেনে ফ্লিনটফ
IPL 2024: কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেমে প্রস্তুতি ম্যাচে আজই প্রথম বল করলেন মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে যিনি সবচেয়ে বেশি দর পেয়ে কেকেআরে এসেছেন।
কেকেআরের প্রস্তুতি ম্যাচে চমক আরেকজন। তিনি হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। নাইটদের ম্যাচ দেখলেন। কথা বললেন সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গেও।

২০২২ সালে ফ্লিনটফ বিবিসির টপ গিয়ারের শ্যুটিংয়ের সময় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছিলেন। ১৩০ কিলোমিটার গতিবেগে মরগান সুপার থ্রি কার চালাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছিল। এয়ার ব্যাগ না থাকায় মুখেই বেশি চোট লেগেছিল। তাঁর পাঁজরের হাড়ও ভেঙেছিল। তারপর থেকে ফ্লিনটফকে জনসমক্ষে দেখা যায়নি।
সে কারণে আজ ইডেনে ফ্লিনটফের দেখা মিলতেই ব্রিটিশ সংবাদমাধ্যমে ফলাও করে তা ছাপা হয়েছে। বিবিসি ক্রিকেট শো ফ্লিনটফ'স ফিল্ড অব ড্রিমসের শ্যুটিং তিনি শুরু করেছেন বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। তারই কাজে ফ্লিনটফ এদিন ইডেনে গিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। যদিও তাঁর ছবি পোস্ট করেছে কেকেআর।
মুখে যে চোট ফ্লিনটফ পেয়েছিলেন তা সেরে গিয়েছে দেখে স্বস্তিতে তাঁর ভক্তরাও। ক্রিকেট আর টেলিভিশন শো নিয়েই আপাতত তিনি ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।
A special guest at our practice match - @flintoff11 is here! 💜 pic.twitter.com/iHVvd4NNPF
— KolkataKnightRiders (@KKRiders) March 19, 2024
এদিকে, কেকেআরের জার্সি প্রকাশ অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন মিচেল স্টার্ক। অজি স্পিডস্টার এদিন ইডেনে দলের অনুশীলনে যোগ দেন। বোলিং করতে গিয়ে রহমানুল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করেন। তবে ডেথ ওভারে বোলিং করা যে চ্যালেঞ্জিং হবে, সেটাও বুঝতে পারলেন স্টার্ক।
আজ টিম গোল্ডকে হারিয়েছে টিম পার্পল। টিম গোল্ডের হয়ে ২০তম ওভারে স্টার্কের ৬ বলে ২০ রান নিলেন রিঙ্কু সিং ও মণীশ পাণ্ডে। রিঙ্কু এই ওভারে স্টার্কের প্রথম বলেই ছক্কা হাঁকান। রিঙ্কুর ফর্ম স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। ভরসা দিচ্ছেন ফিল সল্টও। মণীশ এদিন রাসেলের বলে ছক্কা হাঁকিয়েছেন।
বল হাতে এদিন নজর কাড়লেন অনুকূল রায়। তিনিও প্র্যাকটিস ম্যাচে গুরবাজকে আউট করলেন। হরষিত রানাও বল হাতে যে শ্রেয়স আইয়ারের দলকে ভরসা দিতে তা বুঝিয়ে দিলেন অঙ্গকৃষ রঘুবংশীকে বোল্ড করে দিয়ে। বিহারের তরুণ ক্রিকেটার সাকিব হুসেনও ভালো বোলিং করলেন। তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। ফিনিশার হিসেবে রামনদীপ সিংও নিজের দক্ষতা দেখাচ্ছেন। এদিনও ১ বল বাকি থাকতে ছয় মেরে দলকে জেতালেন। আজ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হাতে কেকেআরের জার্সি তুলে দেন নাইট সিইও ভেঙ্কি মাইসোর। কাল ক্রিকেট থেকে দূরেই থাকবে কেকেআর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications