IPL 2024: মিচেল মার্শ অস্ট্রেলিয়া ফিরলেন, দিল্লি ক্যাপিটালসকে চিন্তায় রাখল ওয়ার্নারের চোট

IPL 2024: দিল্লি ক্যাপিটালস চোট সমস্যায় জর্জরিত। গতকাল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর পর আজ আমেদাবাদে গিয়েছে ঋষভ পন্থের দল।

যদিও অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শ। ক্যাপিটালসকে চিন্তায় রাখছে ডেভিড ওয়ার্নারের চোটও।

IPL 2024

মিচেল মার্শকে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপের অধিনায়ক হিসেবে ঘোষণা করতে চলেছে। ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মার্শ দিল্লি ক্যাপিটালসের শেষ দুটি ম্যাচে খেলতেও পারেননি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার কথাবার্তার পরই মার্শকে দেশে ফেরানোর সিদ্ধান্ত।

বিশাখাপত্তনমে গত ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন মার্শ। তাতে কেকেআরের কাছে ১০৬ রানে পরাস্ত হয়েছিল ক্যাপিটালস। মার্শ আর এবারের আইপিএলে খেলবেন কিনা তা স্পষ্ট নয়। যদিও টি২০ বিশ্বকাপ থাকায় সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

কেকেআর ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন মার্শ। তার আগে তিনটি ম্যাচেও সাফল্য পাননি। ২০, ২৩ ও ১৮ রানের বেশি করতে পারেননি। জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারার পরই দেশে ফিরে গিয়েছেন মার্শ।

মার্শ তিন ফরম্যাটেই খেলেন দেশের হয়ে। বিগত ১২ মাসে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে সে কারণে জোর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ২০২৩ সালে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার হিসেবে মার্শ অ্যালান বর্ডার মেডেলও জেতেন।

মার্শের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস তাকিয়ে ডেভিড ওয়ার্নারের চোটের দিকে। শুক্রবার শর্ট ফাইন লেগ দিয়ে শট খেলতে গিয়ে আঙুলে চোট পান ওয়ার্নার। জানা গিয়েছে, আঙুলটি ফুলে রয়েছে, যন্ত্রণাও রয়েছে। সে কারণে আজ দল আমেদাবাদে পৌছনোর পরেই স্ক্যান করানো হয়েছে ওয়ার্নারের। ১৭ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+