IPL 2024, MI vs RR: জয়ের হ্যাটট্রিকে শীর্ষে রাজস্থান, ঘরের মাঠেও ব্যর্থতার ধারা অব্যাহত হার্দিকদের

আইপিএলে জয়ের হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল সঞ্জু স্যামসনের দল। পর পর তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেল রাজস্থান।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস।মুম্বই দলের ব্যাটিং এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। শুরু থেকেই মুম্বইয়ের তারকা খচিত ব্যাটিং লাইনে ধস ‌নামালেন ট্রেন্ট বোল্ট এবং নান্দ্রে বার্গাররা। ওয়াংখেড়েতে বাউন্স ও স্যুইংয়ের মিশেলে ভয়ঙ্কর হয়ে উঠলেন রাজস্থান পেসাররা। বিশেষ করে ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। ৩.৩ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ২০/৪। বল হাতে ওয়াংখেড়েতে আগুন ঝড়ালেন বোল্ট।

IPL 2024 MI vs RR

মুম্বইয়ের তিন ব্যাটসম্যান ০ রানে শুরুতেই আউট হলেন। প্রথম ওভারেই ০ রানে রোহিত শর্মাকে আউট করলেন।প্রথম ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে এসেছিলেন রোহিত। বোল্টের বলে খোঁচা মেরে সঞ্জু স্যামসনকে ক্যাচ দেন হিটম্যান। গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন তিনি।

আইপিএলের ইতিহাসে এতদিন সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়ার রেকর্ড ছিল উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকের নামে। মোট ১৭ বার শূন্যে আউট হয়েছেন ডিকে। এ বার সেই তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা। আইপিএলে তাঁর শূন্যে আউট হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৭।

খাতা খোলার আগেই বোল্টে শিকার হলেন নমন ধীর।প্রথম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে মুম্বই রীতিমতো চাপে পড়ে যায়। ব্রেভিসও আউট হলেন ০ রানে সেই বোল্টের বলে।নান্দ্রে বার্গারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রেভিস। ঈশান কিষাণ চেষ্টা করলেও ১৬ রানের বেশি করতে পারলেন না। মু্ম্বই শিবিরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়।

ব্যাট হাতে অবশ্য কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক হার্দিক। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৪ রান করেন তিনি। তা না হলে এ দিন আরও বড় লজ্জা অপেক্ষা করছিল মুম্বইয়ের জন্য। রোহিতের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তিলক ভার্মার (৩২)। টিম ডেভিড ১৭, জেরাল্ড কোয়েটজি ৪, পীযূষ চাওলা ৩ রান করে আউট হলেন। জসপ্রীত বুমরাহ ৮, আকাশ মাধওয়াল ৪ রানে অপরাজিত থাকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলল মুম্বই।

৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। পরে বল করতে এসে যুজবেন্দ্র চহালও ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি।

মাত্র ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল আউট হন ১০ রানে। মাফাকার বলে ফিরলেন তরুণ এই ওপেনার। ১২ রান করে আকাশ মাধওয়ালের বলে আউট হলে‌ন সঞ্জু স্যামসন। জস বাটলার ১৩ রান করে আউট হলেন সেই আকাশের বলেই।

রিয়ান পরাগ ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। অশ্বিন করেন ১৬ রান, ৮ রানে অপরাজিত থাকেন শুভম দুবে। শেষ পর্য‌ন্ত ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রাজস্থান। মুম্বইয়ের বোলারদের মধ্যে আকাশ মাধওয়াল তিন উইকেট নেন। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে রাজস্থান। হারের হ্যাটট্রিকে লজ্জা বাড়ল হার্দিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+