Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, MI vs DC: ঘরের মাঠে জয়ের খাতা খুলল মুম্বই, লড়াই করেও হতাশাই প্রাপ্তি দিল্লি দলের

ঘরের মাঠে আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে ২৯ হারাল রানে।

টসে জিতে ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ঘরের মাঠে যদিও শুরুটা দুরন্ত ছন্দেই করেছিল মুম্বই ইন্ডিয়ান্স দল। দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ ব্যাট হাতে ঝড় তোলেন পাওয়ার প্লে-তে। রোহিতের এবং ঈশানের ঝোড়ো ইনিংসে ওপেনিং জুটিতে উঠে ৮০ রান।পাওয়ার প্লে-তেই ওঠে ৭৫ রান।

MI vs DC

কিন্তু অর্ধশতরান হল না রোহিতের। ২৭ বলে ৪৯ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে যান রোহিত। ছ'টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এরপর ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না প্রত্যাবর্তন করা সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে সূর্যকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ফিট সার্টিফিকেট না পাওয়াতেই খেলতে পারছিলেন না ভারতীয় দলের তারকা ব্যাটার। অবশেষে ফিট সার্টিফিকেট এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন হল। ২ বল খেলে ০ রানেই আউট হলেন স্কাই। প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর পারফরম্যান্স কিন্তুয স্বস্তি দি‌ল না মুম্বই ইন্ডিয়ান্স দলকে।

এরপর ঈশান কিষাণও আউউ হলেন ৪২ রানে। ৬ রান করে আউট হলেন তিলক বর্মাও। ১২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই দল। মুম্বইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক হার্দিক ও টিম ডেভিড। তাঁদের জুটি উঠল ৬১ রান। শেষ পর্যন্ত নরকিয়ার বলে ৩৩ বলে ৩৯ রান করে আউট হলেন হার্দিক। তি‌নটি চার ও একটি ছক্কা মারেন পাণ্ডিয়া।

কিন্তু চমক বাকি ছিল শেষ দিকে, আনরিখ নরকিয়া ম্যাচে শেষ ওভারে ৩২ রান খরচ করলেন। রোমারিও শেফার্ড প্রথম বলে তাঁকে চার মারেন। পরের তিনটি বলে ছক্কা হাঁকান, পঞ্চম বলে ৪ এবং শেষ বলে ৬ রানে। এক ওভারেই তুলে নেন ৩২ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলল মুম্বই।
দিল্লির বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুই উইকেটে পেয়েছেন, নরকিয়া ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেলেন। একটি উইকেট পেলেল খলিল আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি দল। ১০ রান করে রোমারিও শেফার্ড বল হাতেও ঝলক দেখালেন। পৃথ্বী শ কিন্তু এই ম্যাচেও নজর কাড়লেন। ৪০ বলে ৬৬ রান করলেন দিল্লির ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। কঠিন সময়ে ব্যাট হাতে লড়াই জারি রাখলেন অভিষেক পোড়েল। ৩১ বলে ৪১ রান করলেন।

১ রান করেই আউট হলেন পন্থ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রান ২০৫ তুলল দিল্লি।জেরাল্ড কোয়েটজি মুম্বই দলের সবথেকে সফলতম বোলার। ৪ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিলেন। বুমরাহ নিলেন দুটি উইকেট।

এই ম্যাচ জিতে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিরাটদের টপকে লিগের লড়াইয়ে ৮ নম্বরে উঠে এল দিল্লি। ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে লিগের লাস্ট বয় এখন দিল্লি। এবারও চাপে দাদার দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+